পার্ক সার্কাসে PFI নেতার অফিসে তল্লাশি, শীর্ষস্থানীয় সব নেতা গ্রেফতার! সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা জোরদার

সারা দেশের সঙ্গে কলকাতাতেও পিএফআই-এর অফিসে তল্লাশি এনআইএ-র। এদিন সকালে পিএফআই-এর তিলজলার অফিসে তল্লাশি শুরু করে এনআইএ-র একটি বড় দল। অফিস থেকে ঠিক কী ধরনের কাজকর্ম হত তা খতিয়ে দেখেন এআইএ আধিকারিকরা। তল্লাশিতে বেশ কিছু

সারা দেশের সঙ্গে কলকাতাতেও পিএফআই-এর অফিসে তল্লাশি এনআইএ-র। এদিন সকালে পিএফআই-এর তিলজলার অফিসে তল্লাশি শুরু করে এনআইএ-র একটি বড় দল। অফিস থেকে ঠিক কী ধরনের কাজকর্ম হত তা খতিয়ে দেখেন এআইএ আধিকারিকরা। তল্লাশিতে বেশ কিছু আপত্তিজনক কাগজ উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।

পার্ক সার্কাসে তল্লাশি

পার্ক সার্কাসে তল্লাশি

বৃহস্পতিবার ভোরে পার্ক সার্কাসের তিলজলা রোডে একটি তিনতলা বাড়িতে তল্লাশি চালায় এনআইএ। সূত্রের খবর অনুযায়ী বাড়িটির মালিক পিএফআই নেতা শেখ মোক্তারের। সেখানে পিএফআই-এর অফিসও রয়েছে। সেই বাড়ি থেকে ঠিক কী ধরনের কাজ হত, তা খতিয়ে দেখেন কেন্দ্রীয় তদন্তকারী দলের আধিকারিকরা।

পিএফআই-এর বিরুদ্ধে নানা অভিযোগ

পিএফআই-এর বিরুদ্ধে নানা অভিযোগ

পিএফআইকে মুসলিম মৌলবাদী সংগঠন বলেই মনে করে কেন্দ্রীয় সরকার। তবে এই সংগঠনকে এখনও নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হিংসার পিছনে পিএফআই-এর নাম উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ২০২০ সালে বেঙ্গালুরুতে সাম্প্রদায়িক হিংসার ঘটনা। এছাড়াও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তর প্রদেশে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে এই সংগঠনের বিরুদ্ধে। ২০২১-এ অসমে একটি উচ্ছেদ অভিযানে পুলিশের বিরুদ্ধে দখলদারদের উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে পিএফআই-এর বিরুদ্ধে। দেশে জঙ্গিদের অর্থ সাহায্য দেওয়ার অভিযোগও রয়েছে পিএফআই-এর বিরুদ্ধে।

শীর্ষস্থানীয় নেতৃত্ব গ্রেফতার

ভোররাত থেকে সারা দেশে চলা তল্লাশিতে শীর্ষস্থানীয় নেতৃত্বকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। গ্রেফতারের সংখ্যাটা ১০০-র আশপাশে বলে জানা গিয়েছে। দলের দিল্লির সভাপতি পারভেজ আহমেদ, পিএফআই দিল্লির সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, পিএফআই অফিস সেক্রেটারি আব্দুল লতিফকে গ্রেফতার করে হয়েছে এদিন। এদিকে এই অভিযানের প্রতিবাদ করে কেরল-সহ দক্ষিণের বিভিন্ন রাজ্যে পিএফআই কর্মীরা রাস্তা অবরোধের চেষ্টা করে। পুলিশ তাদের সরিয়ে দেয়।

কেন্দ্র পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে

কেন্দ্র পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে

সূত্রের খবর অনুযায়ী, পরবর্তী সময়ে পিএফআইকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে পারে কেন্দ্র। এদিন সারা দেশে যে তল্লাশি চালানো হয়েছে, তা গত তিনমাস ধরে পরিকল্পনা করা হয়। এছাড়াও সপ্তাহখানের আগে জায়গাগুলি পর্যবেক্ষণে রাখা হয়। অবিজেপি রাজ্যগুলিতে তল্লাশি অভিযানে এনআইএ আধিকারিকদের নিরাপত্তা দিতে পর্যাপ্ত সংখ্যক সিআরপিফও নিশ্চিত করা হয়। মধ্যরাতের পরে এনআইএ-র দলগুলিকে নিয়ন্ত্রণ কক্ষে ছিলেন ডিজি দিনাকর গুপ্তা। একইভাবে ইন্টেলিজেন্স ব্যুরের তরফে মনিটারিং করেন ডিরেক্টর তপন ডেকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+