পিছোল আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দিন ঘোষণা সংসদের

২০১৮ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পিছিয়ে গেল।

আগামী বছর অর্থাৎ ২০১৮ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পিছিয়ে গেল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী বছর ১২ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত মাধ্যমিক চলবে। যা এবছর শুরু হয়েছিল ফেব্রুয়ারির ২২ তারিখে।

অর্থাৎ প্রায় ১৮ দিনের মতো পিছিয়ে গেল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা। এদিকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই পদ্ধতি মানা হয়েছে। মোট ১২দিন পিছিয়েছে উচ্চ মাধ্যমিকও।

পিছোল আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা

কাউন্সিল সূত্রে জানানো হয়েছে, আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৭ মার্চ থেকে ১১ এপ্রিল। তবে কবে ফলাফল বের হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

আগামী বছরে রাজ্যে পঞ্চায়েত ভোট। সেই কথা মাথায় রেখেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি তৈরি করা হয়েছে বলে খবর। আর সেজন্যই প্রথা ভেঙে এবছর ফলাফল ঘোষণার দিন পরের বছরের পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+