কলকাতায় এসে বাম-কং-তৃণমূলের সঙ্গে বৈঠক রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরার, কালীঘাটে বিশেষ পুজো কংগ্রেসের

মীরা কুমার এদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় এসে সকলের সমর্থন চেয়েছেন।

কলকাতায় এসে বাম-কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়কদের সঙ্গে আলাদা করে বৈঠক করলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমার। বিজেপি বাদে বাকী সকলের সমর্থন চেয়েছেন তিনি। এদিকে তাঁর নামে কালীঘাটে বিশেষ পুজো দেন কংগ্রেস কর্মী সমর্থকেরা।

মীরা কুমার এদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় এসে সকলের সমর্থন চেয়েছেন। তিনি বলেছেন, আমাকে বলা হয়েছে, আপনারা সকলে আমাকে সমর্থন করছেন। আপনারা আমায় শক্তি জুগিয়েছেন। কলকাতা ও পশ্চিমবঙ্গ লড়াকুদের জায়গা। এখানের মানুষ অবিচার ও অত্যাচারের বিরুদ্ধে লড়েছেন।

কলকাতায় এসে বাম-কং-তৃণমূলের সঙ্গে বৈঠক মীরা কুমারের

গত ৮-৯ বছরে ভারতে রাজনৈতিক পালাবদল হয়েছে। বিরোধীরা একতা দেখিয়েছেন, এক হয়েছেন। বিরোধী দলগুলি অনেক কিছুতে ভিন্নতা দেখালেও অনেক ইস্যুতে এক হয়েছেন।

বিজেপিকে একহাত নিয়ে মীরা কুমার বলেছেন, সারা দেশে ভয়ের রাজচ্ব চলছে। তিনি মতামত প্রকাশের অধিকারের জন্যও এই রাষ্ট্রপতি নির্বাচন লড়ছেন। মীরা জানিয়েছেন, আগেও ধর্মীয় মতপার্থক্য ছিল। তবে এমন ভয়ের পরিবেশ আগে কেউ দেখেননি।

তাঁর কথায়, এটা যেকোনওভাবে হোক বন্ধ করতে হবে। ফলে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের বদলে তাঁকে আগামী ১৭ জুলাই ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন মীরা কুমার।

কলকাতায় এসে বাম-কং-তৃণমূলের সঙ্গে বৈঠক রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরার, কালীঘাটে বিশেষ পুজো কংগ্রেস সমর্

এদিকে মীরার জন্য শুভকামনা করে কালীঘাট মন্দিরে কংগ্রেসের পক্ষ থেকে পুজো দেওয়া হয়। কর্মীরা বেরিয়ে এসে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই মীরা কুমারের রাষ্ট্রপতি পদে জেতা প্রয়োজন। তাহলেই দেশে শান্তি বজায় থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+