Kolkata News: ১০ বছরের নাবালিকে যৌন হেনস্তা, আরজি করের ঘটনার মধ্যেই ফের কলকাতায় চাঞ্চল্যকর অভিযোগ
Kolkata News: আরজি করের ঘটনার রেশ এখনও কাটেনি। বিচার চেয়ে লাগাতার পথে নামছেন সাধারণ মানুষ। প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে সর্বক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার দাবি উঠছে। আর এই পরিস্থিতিতে ফের শহরে ধর্ষণের অভিযোগ। আর তা ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা যাচ্ছে, দশ বছরের এক কিশোরীকেকে ধর্ষণের অভিযোগ সামনে আসছে। ঘটনাটি (Kolkata News) ঘটেছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার হরিদেবপুর এলাকায়। যদিও এই ঘটনায় তড়িঘিড়ি ব্যবস্থা নিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে হরিদেবপুর থানার পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে পকশো সহ একাধকি ধারায় মামলা রুজু করেছে পুলিশ (Kolkata Police)।

জানা যাচ্ছে, গত ২৬ তারিখে উত্তম দে নামে ওই ব্যক্তি দশ বছরের ওই নাবালিকা যৌন হেনস্তা করে বলে অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে ওই কিশোরীর পরিবারের তরফে স্থানীয় হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পরিবারের বয়ান অনুযায়ী ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফে।
১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে সেই ব্যক্তির বিরুদ্ধে পকশো ধারায় মামলা রুজু করেছে হরিদেবপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। আরজি করে কর্তব্যরত অবস্থায় জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুনের ঘটনায় তোলপাড় বাংলা। প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য প্রান্তেও। এমনকি বহু প্রবাসীরাও এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। কর্মক্ষেত্র সহ বিভিন্ন জায়গায় মহিলা সুরক্ষা নিয়ে জোর চর্চা চলছে।
আর এর মধ্যেই ফের যৌন হেনস্তার অভিযোগ। যদিও এই ঘটনায় কড়া আইন এনে শাস্তির দাবি উঠছে বিভিন্ন স্তরে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও বিশেষ অধিবেশন এনে এই সংক্রান্ত কড়া আইন আনার কথা বলেছেন। এরপরেও কি জঘন্য এই মানসিক ব্যধি থেকে সমাজ মুক্তি পাবে? সেই প্রশ্নও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ।












Click it and Unblock the Notifications