JU Death Case: র‌্যাগিং-বিরোধী কমিটির বৈঠক ডাকলেন নয়া উপাচার্য, NIA চেয়ে হাইকোর্টে শুভেন্দু

Jadavpur University Death Case: যাদবপুরের ছাত্র মৃত্যু কাণ্ডে ক্রমশ অস্বস্তি বাড়ছে ডিন অফ স্টুডেন্টস রজত রায়ের। এবার রাজ্য মানবাধিকার কমিশনের স্ক্যানারে তাঁর ভূমিকা। আর এরপরেই রজত রায়কে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ সোমবারই তাঁকে তলব করা হয়েছে।

বেলা ১২টা নাগাদ সল্টলেকের অফিসে ডিন অফ স্টুডেন্টসকে হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশের নজরে একটি হোয়াটস অ্যাপ চ্যাট। প্রথম বছরের ছাত্রের মৃত্যুর ঘটনায় কয়েকদিন কেটে গিয়েছে। ঘটনায় বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও অধরা। আর এর মধ্যেই ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করল মানবাধিকার কমিশন।

JU Death Case

জানা যায়, ঘটনার পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে নোটিস দেয় কমিশন। এমনকি রাজ্য সরকারের কাছেও যায় সেই নোটিশ। একেবারে স্বতঃপ্রণোদিত ভাবেই এই নোটিশ দেওয়া হয়। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তথ্য জানতে চায় কমিশন।

বিশেষ করে ছাত্ররা যখন ডিন অফ স্টুডেন্টসকে জানায় এরপরেও কীভাবে এই ঘটনা? প্রশ্ন মানবাধিকার কমিশনের। কর্তৃপক্ষের কর্তব্যে অবহেলার কথাও বলা হয়েছে। এমনকি ভয়ঙ্কর ভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

আর এই বিষয়ে বিস্তারিত জানতেই ডিন অফ স্টুডেন্টসকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। অন্যদিকে ঘটনার পরেই হোয়াটস অ্যাপে বেশ কিছু কথা বলেন ছাত্ররা। আর সেই চ্যাট পুলিশের নজরে রয়েছে। ইতিমধ্যে একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে চ্যাট। ইতিমধ্যে এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দফায় দফায় জেরা করে ১১ জনের নতুন নাম পুলিশের হাতে এসেছে বলেও খবর। পাশাপাশি দায়িত্ব নিয়েই সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে বেরোলেন দায়িত্ব প্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ। বিশেষ করে কোর হোস্টেলগুলি ঘুরে দেখেন।

অন্যদিকে ক্ল্যাম্পাসের মধ্যে বালি-স্টনচিপ ফেলে রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দায়িত্ব প্রাপ্ত উপাচার্য। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং-বিরোধী কমিটির বৈঠকের ডাক দেওয়া হয়েছে। যেখানে সমস্ত দফতরের উপাচার্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আর এই অবস্থার মধ্যেই এনআইএ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+