Vande Bharat Sleeper: দেশের প্রথম 'বুলেটে' কলকাতা-দিল্লি যাত্রা হবে শুয়ে শুয়ে! জানুন কীভাবে

Vande Bharat Sleeper: বন্দে ভারতের যাত্রীদের জন্য বড় খবর। তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে ফের একবার মোদী সরকার। সরকার গঠন হতেই বন্দে ভারত স্লিপার নিয়ে প্ল্যানিং সেরে ফেলল রেলমন্ত্রক।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী ১৫ অগস্ট থেকে বন্দে ভার‍ত স্লিপারের ট্রায়ান রান শুরু হয়ে যাবে। এরপরেই খুব শীঘ্রই যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে বলে রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, আগামী ২০২৯ সালের মধ্যে বন্দে ভারত স্লিপার ২৫০ ইউনিট চলে আসবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

Vande Bharat Sleeper

  • Vande Bharat Sleeper: কোন রুটে ছুটবে?

'লাইভ হিন্দুস্তানে' প্রকাশিত খবর অনুযায়ী, দিল্লি-মুম্বই, দিল্লি-কলকাতা রুটে নতুন বন্দে ভারত স্লিপার চলতে পারে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে দিল্লি-কলকাতা রুটে সেমি বুলেট ট্রেন চালু হলে একটা বড় অংশের যাত্রীদের সুবিধা হবে। যদিও আগামিদিনে নয়া এই বন্দে ভার‍ত রাজধানীর জায়গা নেবে বলে মত একাংশের। নয়া এই স্লিপার ট্রেনের নির্মাণ চেন্নাইয়ের ইন্টিগ্রাম কোচ ফ্যাক্টারিতে হচ্ছে। '

  • Vande Bharat Sleeper: কত হবে গতি?

বন্দে ভারত এতদিন বসে এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করা যেত। এবার যাত্রা করা যাবে শুয়ে। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিমি গতিতে ছুটবে নয়া বন্দে ভারত স্লিপার। এই ট্রেনে মোট ১৬ টি কোচ হবে। সম্পূর্ণ ট্রেন হবে বাতানুকূল। অন্যদিকে আরামদায়ক সফর দিতে ট্রেনে ৮২৩ টি বার্থ থাকবে। রেলের দাবি, বন্দে ভারত স্লিপারে যাত্রীরা বিমানের সুবিধা ভোগ করতে পারবেন। থাকবে একাধিক নতুন ফিচার। ট্রেনের বাইরের লুক অবশ্য বন্দে ভারতের মতোই হবে বলে মনে করা হচ্ছে।

  • Vande Bharat Sleeper: হাওড়া থেকে ছুটছে বন্দে ভারত

বাংলা থেকে একাধিক বন্দে ভারত (Vande Bharat Sleeper) দেশের বিভিন্ন রাজ্যের মতো চলছে। এমনকি দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়তেও বন্দে ভারত চালানো হচ্ছে। যেমন হাওড়া-এনজেপি, এনজেপি গুয়াহাটি। অন্যদিকে হাওড়া-পুরী, হাওড়া-পাটনা, হাওড়া-রাঁচির মধ্যে চলছে দেশের প্রথম সেমি বুলেট। হাওড়া-পুরী কিংবা নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে টিকিট পাওয়া একেবারে ভাগ্যের ব্যাপার। সব সময় লম্বা ওয়েটিং লিস্ট।

অন্যদিকে শোনা যাচ্ছে, আরও কয়েকটি বন্দে ভারত (Vande Bharat Sleeper) বাংলা পেতে পারে। তবে সবটাই সময় এবং পরিস্থিতির উপর নিরভর করছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+