নিউটাউন থেকে উদ্ধার নিগৃহিত মুক ও বধির যুবতী! আটক ৬ যুবক
নিউটাউন তিন কন্যা মোড়ের কাছ থেকে এক যুবতীকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে ইকোপার্ক থানার পুলিশ। তাঁকে ভর্তি করা হয়েছে বিধান নগর মহকুমা হাসপাতালে।
নিউটাউন তিন কন্যা মোড়ের কাছ থেকে এক যুবতীকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে ইকোপার্ক থানার পুলিশ। তাঁকে ভর্তি করা হয়েছে বিধান নগর মহকুমা হাসপাতালে। মুখ ও বধির যুবতীর সঙ্গে যৌন হেনস্থা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। এই ঘটনায় ছয়জন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নিউটাউন তিনকন্যা মোড়ের কাছ থেকে এক তরুণীকে উদ্ধার করে পুলিশ। এর পর তার অবস্থা দেখে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে আরও খবর, তার শরীরের বেশ কিছু জায়গা থেকে রক্তপাত হচ্ছিল। ওই যুবতীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে সেই বিষয় পুলিশ স্পষ্ট নয়, তার সঙ্গে আদৌ কী হয়েছে, গণধর্ষণ নাকি অন্যকিছু সেই গোটা ঘটনার তদন্তের জন্য হাসপাতালের রিপোর্টের অপেক্ষা করছে।
পুলিশ জানিয়েছে, রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহজনক ভাবে ছয়জনকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজের খোঁজ হচ্ছে। তবে এই বিষয়ে কেউ কিছু বলতে চাইছে না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications