নিউটাউনে উদ্ধার যুবকের দেহ! পাশের দেওয়ালে সাংকেতিক চিহ্নে রহস্য

নিউটাউনের নবাবপুরে নির্মীয়মান আবাসন থেকে উদ্ধার এক যুবকের পচাগলা দেহ। দুর্গন্ধ পাওয়ার পর পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। নিউটাউন থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।

নিউটাউনের নবাবপুরে নির্মীয়মান আবাসন থেকে উদ্ধার এক যুবকের পচাগলা দেহ। দুর্গন্ধ পাওয়ার পর পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। নিউটাউন থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। মৃতদের পাশে পাওয়া গিয়েছে গ্লাভস। চারপাশে রয়েছে রক্তের দাগ। আশপাশের দেওয়ালে লেখা রয়েছে সাংকেতিক চিহ্ন। এইসব ঘটনায় মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ আরজি করে পাঠানো হয়েছে।

নিউটাউনে উদ্ধার যুবকের দেহ! পাশের দেওয়ালে সাংকেতিক চিহ্নে রহস্য

নিউটাউনের নবাবপুরে নির্মীয়মান বহুতলের একেবারে ওপরের তলায় এক যুবকের দেহ উদ্ধার করা হয়। দেহটিতে পচন ধরে গিয়েছিল। ফলে খুনের ঘটনাটি দিন কয়েক আগের বলে অনুমান পুলিশের। ঘটনাস্থলে রক্তের দাগ রয়েছে। এখানে যুবক আত্মহত্যা করেননি বলেই অনুমান পুলিশের। কেননা গলায় ফাঁস দেওয়ার মতো কিছুই পাওয়া যানি বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। এছাড়াও ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে গ্লাভস পড়ে রয়েছে। যা নিয়েও সন্দেহ দানা বেধেছে। তদন্তকারী পুলিশ অফিসাররা সেই গ্লাভস পরীক্ষার জন্য নিয়ে গিয়েছেন। এছাড়াও যেখানে যুবকের দেহ উদ্ধার হয়, তার আশপাশের দেওয়ালে সাংকেতিক চিহ্নে অনেক কিছু লেখা রয়েছে। যা নিয়েও রহস্য তৈরি হয়েছে।

সবমিলিয়ে রক্ত, গ্লাভস এবং দেওয়ালের লেখা পরীক্ষার কাজ করছেন তদন্তকারী আধিকারিকরা। সঙ্গে মৃতের পরিচয় না পাওয়ায়ও সমস্যায় পড়েছেন পুলিশ আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+