মেধা তালিকা প্রকাশের পরেও দুর্নীতির অভিযোগ! শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টে দায়ের নতুন মামলা

শিক্ষক নিয়োগে নয়া (SSC recruitment) 'দুর্নীতির' (scam) অভিযোগ নিয়ে হাইকোর্টের (High Court) দৃষ্টি আকর্ষণ। ১৪ জুলাই বিস্তারিত মেধাতালিকা (merit list) প্রকাশ হতেই নয়া দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মামলারপ অনু

শিক্ষক নিয়োগে নয়া (SSC recruitment) 'দুর্নীতির' (scam) অভিযোগ নিয়ে হাইকোর্টের (High Court) দৃষ্টি আকর্ষণ। ১৪ জুলাই বিস্তারিত মেধাতালিকা (merit list) প্রকাশ হতেই নয়া দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মামলারপ অনুমতি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা।

 ১৪ জুলাই মেধা তালিকা প্রকাশ

১৪ জুলাই মেধা তালিকা প্রকাশ

এসএসসি অফিসে সিবিআই-এর তল্লাশি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের মধ্যে গত ১৪ জুলাই নবম-দশম শ্রেণির প্রবেশিকা পরীক্ষায় নম্বর বিভাজন-সহ মেধাতালিকা প্রকাশ করা হয়। তার আগে ১২ জুন নবম-দশমে শিক্ষক নিয়োগের বিস্তারিত মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।সেই তালিকা নিয়ে আপত্তি তুলেছেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী।

 যেসব অভিযোগ উঠেছে

যেসব অভিযোগ উঠেছে

চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ সংরক্ষণের নিয়ম মেনে মেধাতালিকা প্রকাশ করা হয়নি। এছাড়াও মেধাতালিকার বাইরে থেকে চাকরি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন চাকরি প্রার্থীদের একাংশ। আরও অভিযোগ মেধাতালিকায় হাইজাম্প করে
চাকরি পেয়েছেন অনেকে।

 শুনানি হতে পারে শুক্রবার

শুনানি হতে পারে শুক্রবার

এদিন এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন চাকরি প্রার্থীদের একাংশ। এব্যাপারে মামলার অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। নতুন করে এই নিয়োগ দুর্নীতির মামলায়
সরকারের সমস্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

 মামলার ভারে বিপর্যস্ত এসএসসি

মামলার ভারে বিপর্যস্ত এসএসসি

মামলার ভারে ইতিমধ্যেই বিপর্যস্ত এসএসসি। আলাদা বোর্ড হলেও একেবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে দুর্নীতির অভিযোগের শুরু। এরপর উচ্চপ্রাথমিক, নবম-দশম ছাড়াও গ্রুপ সি এবং গ্রু ডি নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে কারচুপি। মেধাতালিকায় প্রথমের দিকে নাম থাকলেও তাঁকে নিয়োগ না করে সুযোগ পেয়েছেন অনেক পিছনে থাকা চাকরি প্রার্থী। এই সংক্রান্ত একের পর এক অভিযোগ দায়ের হয় হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে
সিবিআই। নিয়োগে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্তে নামে ইডি।

সিবিআই ও ইডির তৎপরতা

সিবিআই ও ইডির তৎপরতা

সিবিআই তদন্ত এবং নিয়োগ দুর্নীতি সামনে আসার পর থেকে হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। এছাড়াও সিদ্দিক গাজি নামে এক অঙ্ক শিক্ষকের চাকরি বাতিল করেছে হাইকোর্ট।

অন্যদিকে ২০১৪ সালের প্রাথমিকের টেট পরীক্ষায় অনিয়ম করে চাকরি পাওয়ার অভিযোগে ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।অন্যদিকে এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এখনও পর্যন্ত রাজ্যের দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে
যেমন নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে, ঠিক তেমনই অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ায় দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি নগদ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+