'উৎসবে ফিরছি না..' আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় শুরু নতুন ক্যাম্পেন
এক মাস হয়ে গেল এবার উৎসবে ফিরুন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই ধিক্কার শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। গতকালই আরজি কর হাসপাতালের নির্যাতিতার মা বলেছেন, কীভাবে উৎসবে ফেরার কথা বলছেন মুখ্যমন্ত্রী। যাঁর ঘরের মেয়ের এই মর্মান্তিক পরিণতি হয় সেই পরিবার কীভাবে উৎসব করবে। গোটা রাজ্যের মানুষ নির্যাতিতাকে নিজের ঘরের মেয়ে মনে করেন।
তবে তিনি বলেছিলেন যাঁরা উৎসবে ফিরতে চান তাঁরা ফিরবেন। কিন্তু তিনি এবং তাঁর পরিবার উৎসবে সামিল হবেন না বলে জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উৎসবে ফেরার বার্তা নিয়ে গোটা রাজ্যেই নিন্দার ঝড় উঠেছে। কীভাবে এই ঘটনার পরেও উৎসবে ফেরার কথা বলতে পারেন একজন মহিলা মুখ্যমন্ত্রী।

আরজি কর হাসপাতালের সেমিনার হলে যেভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তারপরে উৎসবে ফিরতে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি নিজেও একজন মহিলা। কীভাবে এই ঘটনার পরেও তিনি উৎসবে ফিরতে বলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজ। সোশ্যাল মিডিয়া জুরে চলছে প্রচার উৎসবে সামিল না হওয়ার নতুন ক্যাম্পেন। নতুন করে প্রতিবাদের সুর বেঁধেছে নাগরিক সমাজ।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই শহর এবং জেলার একাধিক পুজো কমিটি সরকারি অনুদান নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। এমনকী জুনিয়র চিকিৎসকরাও জানিয়ে দিয়েছেন এই মামলার বিচার না হওয়া পর্যন্ত তাঁরা উৎসবে সামিল হবেন না। এই নিয়ো ফেসবুকের ওয়াল জুড়ে শুরু হয়েছে নতুন আন্দোলনের সূচনা।
RG Kar Incident: জুনিয়র চিকিৎসকদের পাশে আইএমএ, চলবে কর্মবিরতি, কাল স্বাস্থ্য ভবন অভিযান
মঙ্গলবার আরজি কর কাণ্ডের আন্দোলনের মাত্রায় এক প্রকার ঘি ঢেলে দিয়েছে মুখ্যমন্ত্রীর মন্তব্য। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা নিজেদের অবস্থান থেকে সরবেন না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছন। কোনও রকম উৎসবে তাঁরা সামিল হবেন না। উল্টে উৎসবের দিনগুলিতে প্রতিবাদের মাত্রা আরও বাড়বে। এমনকী নাগরিকরাও এবার উৎসবে সামিল না হয়ে আন্দোলনে নামবেন বলে জানিয়ে দিয়েছেন।
জুনিয়র ডাক্তারদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরাও। এমনকী টলিপাড়ার তারকারাও এই প্রতিবাদে সামিল হবেন বলে জানিয়েছেন। যেভাবে সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে উৎসবে না ফেরার বার্তা ছড়িয়ে পড়েছে। তাতে দুর্গাপুজোয় তারকারাও কতটা সামিল হবেন তা নিয়ে আন্দোলন চলছে।












Click it and Unblock the Notifications