RG Kar Hospital: রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বদল, কে হচ্ছেন জেনে নিন?

চাপের মুখে তিন দিন পরে হলেও আরজি কর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সরতে হয়েছে সন্দীপ ঘোষকে। যদিও পদত্যাগের ৬ ঘণ্টার মধ্যেই আবার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছে। কোন প্রভাবশালীর কারণে একের পর এক দুর্নীতির অভিযোগ তাঁর উপরে থাকার পরেও পদে বহাল থাকছেন সন্দীপ ঘোষ। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এরই মাঝে আবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকেও বদল করা হচ্ছে। জানা গিয়েছে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা পদে বসছেন দেবাশিস হালদার। এর আগে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা পদে ছিলেন সিদ্ধার্থ নিয়োগী। তাঁর অবসর হয়ে গিয়েছিল তারপরেও এক্সটেনশনে কর্তব্যরত ছিলেন তিনি। অবসর নেওয়ার পরেও এক বছরের বেশি সময় ধরে তিনি এই পদে রয়েছেন। রাজ্যের যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ছিলেন তিনি।

RG Kar Hospital

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনায় রাজ্যের সব সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তার দাবিতে এবং দোষীর প্রকৃত শাস্তির দাবিকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী ঘটনার কিনারা করতে রবিবার পর্যন্ত ডেডলাইন দিয়েছেন। রবিবারের মধ্যে কলকাতা পুলিশ খুনের কিনারা করতে না পারতে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কিন্তু তাতে খুব একটা সন্তুষ্ট নন আন্দোলনকারী চিকিৎসকরা। তাঁরা দাবি করেছেন এই ঘটনায় আরও অনেক কিছু জড়িত রয়েছে। ভেতরের কেই এই ঘটনায় জড়িত রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই লাল বাজার থেকে ৭ জন চিকিৎসককে তলব করা হয়েছে। তার মঝ্যে আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান থেকে শুরু করে ঘটনার দিন তরুণী চিকিৎসকের সঙ্গে যাঁরা ডিনার সেরেছিলেন তাঁদেরও তলব করা হয়েছে। এছাড়া আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকেও তলব করা হয়েছে।

এই ঘটনা নিয়ে এবার সরব হয়েছে চিকিৎসক সংগঠনও। তারা সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সব সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে তাঁরা অভিযোগ করেছেন কিছু দুর্নীতি গ্রস্ত মানুষের জন্য স্বাস্থ্য দফতরে দুর্নাম হচ্ছে। এবং একাধিক সমস্যা তৈরি হয়েছে। তাঁরা এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। আরজি করের এই ঘটনায় ভেতরের কারোর হাত থাকতে পারে বলে অনুমান করছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+