পুজোয় আরও কড়াকড়ি মেট্রোয়! জারি হল নয়া নির্দেশিকা

পুজোয় আরও কড়াকড়ি মেট্রোয়! জারি হল নয়া নির্দেশিকা

পুজোয় মেট্রো রেলের যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি করা হল মেট্রো রেলের তরফে। রবিবার এই নির্দেশিকা জারি করে পুজোর দিনগুলিতে যাত্রীরা কীভাবে যাতায়াত করবেন, সে সম্পর্কে জানানো হয়েছে। নির্দেশিকা লঙ্ঘন করলে শাস্তির মুখে পড়তে হবে বলেও আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে।

মেট্রো রেলের নির্দেশিকা

মেট্রো রেলের নির্দেশিকা

পুজোর দিনগুলিতে সাধারণের মেট্রোয় চড়া নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে মাস্ক না পরে, কিংবা দায়সারাভাবে মাস্ক পরে কেউ যেন মেট্রোয় না প্রবেশ করেন। শারীরিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। করোনা পজিটিভ কেউ মেট্রোয় প্রবেশ করবেন না। স্টেশনে ঢোকার আগে পরীক্ষা করাতে হবে। সেখানে সেখানে থুতু ফেলা যাবে না। যাত্রীদের সুরক্ষার স্বার্থেই নিয়মগুলি কঠোরভাবে পালন করতে হবে।

মোটা অঙ্কের জরিমানা বা জেল হতে পারে

মোটা অঙ্কের জরিমানা বা জেল হতে পারে

মেট্রোর তরফে জানিয়ে দেওয়া হয়েছে আইনঅমান্যকারীদের ১৪৫, ১৫৩ ও ১৫৪ ধারায় দোষী সাব্যস্ত করা হবে। এজন্য জেল কিংবা জরিমানাও করা হতে পারে।

সারারাত চলবে না মেট্রো

সারারাত চলবে না মেট্রো

প্রতিবছরের মতো এবছরে সারা রাত মেট্রো চলাচল করবে না। দুই দিক থেকেই মেট্রো ছাড়বে রাত সাড়ে দশটায়।

করোনা লকডাউনের পর ১৪ সেপ্টেম্বর থেকে চালু হয়েছিল পরিষেবা

করোনা লকডাউনের পর ১৪ সেপ্টেম্বর থেকে চালু হয়েছিল পরিষেবা

সাড়ে ৫ মাস বন্ধ থাকার ১৪ সেপ্টেম্বর থেকে চালু হয়েছিল মেট্রো পরিষেবা। এই পরিষেবায় যাত্রীদের নির্দিষ্ট সময়েই আগেই টিকিট কাটতে হয়। যাত্রীদের জন্য ই পাস বাধ্যতামূলক করা হয়। প্রথমের দিকে বয়স্কযাত্রীদের জন্য নিয়ম চালু থাকলেও পরবর্তী সময়ে তা তুলে নেওয়া হয়। এখন মেট্রো রাত সাড়ে নটা পর্যন্ত চলাচল করছে। ১৪ অক্টোবর সকাল আট থেকে রাত আটটা পর্যন্ত মেট্রো চলাচল শুরু করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+