পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপালের শপথের দিন ও সময় ঘোষণা! থাকবেন পরিবারের একাধিক সদস্য

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল জগদীপ ধনকর শপথ নেবেন ৩০ জুলাই, মঙ্গলবার। সেদিন বেলা ১১.৩০-এ শপথ নেবেন তিনি।

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল জগদীপ ধনকর শপথ নেবেন ৩০ জুলাই, মঙ্গলবার। সেদিন বেলা ১১.৩০-এ শপথ নেবেন তিনি। তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পিবি রাধাকৃষ্ণণ। সূত্রের খবর অনুযায়ী, শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন পরিবারের ১২ জন সদস্য। তবে রাজভনে তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী ও শাশুড়ি।

পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপালের শপথের দিন ও সময় ঘোষণা! থাকবেন পরিবারের একাধিক সদস্য

এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রীসভার সদস্যরা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

২০ জুলাই পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকরের নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে আরও পাঁচটি রাজ্যে নতুন রাজ্যপালের নামও ঘোষণা করা হয়। রাজ্যগুলি হল মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, নাগাল্যান্ড ও ত্রিপুরা।

নবম লোকসভা অর্থাৎ ১৯৮৯-১৯৯১ সালে তিনি রাজস্থানের ঝুঞ্ঝুনু থেকে জনতাদলের প্রার্থী হিসেবে তিনি লোকসভা নির্বাচিত হয়েছিলেন। মন্ত্রীও ছিলেন। পরবর্তী সময়ে
কংগ্রেস হয়ে বিজেপিতে যোগ দেন ২০০৩ সালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+