যাদবপুরে নতুন সমীকরণ? হিন্দু মহাসভা ভোট লড়বে, প্রার্থী চন্দ্রচূড় গোস্বামী

যাদবপুর লোকসভা কেন্দ্রে হিন্দু মহাসভা ভোট লড়বে। প্রার্থী বাছাইও হয়ে গিয়েছে। হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ওই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। ভোটের রাজনীতিতে এই ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ।

যাদবপুর কেন্দ্রে তৃণমূল, বিজেপি, বামেরা প্রার্থী দিয়েছে। প্রচারও শুরু হয়ে গিয়েছে। ত্রিমুখী লড়াই হবে কলকাতা ও উপকণ্ঠের এই কেন্দ্রে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। আর সেখানেই এবার উঠে আসছে চতুর্থ নাম।

Chandrachud Goswami

তৃণমূলের পক্ষ থেকে লড়াই করছেন দলের যুবনেত্রী সায়নী ঘোষ। বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্য। বিজেপি প্রার্থী হয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এই কেন্দ্র দীর্ঘ সময় ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি। গতবার মিমি চক্রবর্তী এখান থেকে জিতে সংসদ ভবনে গিয়েছিলেন।

এবার এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হবে। এই কথা জোর চর্চা হচ্ছে। তৃণমূল এই কেন্দ্র এবারও নিজেদের দিকে ধরে রাখতে মরিয়া। এর মধ্যেই আরও একটি নাম এবার শোনা যাচ্ছে। হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ওই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন।

অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুরের মতো রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে নির্বাচনে লড়তে চলেছেন। তাঁর নেতৃত্বেই দীর্ঘ প্রায় ৭৫ বছর পর দলগত ভাবে হিন্দু মহাসভা লোকসভা নির্বাচনে বাংলা তথা ভারতবর্ষের বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে নির্বাচনে লড়াই করতে চলেছে।

যাদবপুর কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী চন্দ্রচূড় গোস্বামী। তিনি বলেন, যাদবপুর কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। জনৈক নেত্রী শিব ঠাকুরের প্রতি এক সময় কুরুচিকর কথা বলেছেন। তাতে হিন্দুদের ভাবাবেগে আঘাত লেগেছে। তিনি তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে লক্ষ্য করে এই মন্তব্য করেছেন। এমনই মনে করা হচ্ছে।

সিপিএম ও বিজেপিকেও একইভাবে দুষেছেন তিনি। যাদবপুরের ভোটাররা মুক্ত হস্তে ভোট দিয়ে হিন্দু মহাসভাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে চন্দ্রচূড়বাবুর বিশ্বাস। ইতিমধ্যেই প্রচারের জন্য পায়ে হেঁটে প্রতিটি ঘরে পৌঁছে যাওয়ার জন সংযোগ কর্মসূচি শুরু করেছেন চন্দ্রচূড়।

নির্বাচনে ভোটের খরচ বহন করার ক্ষমতা হিন্দু মহাসভার নেই। তাই ভোটের খরচ বহন করতে কলকাতার বিভিন্ন জায়গায় মাধুকরীর পাশাপাশি চা এবং সরবত বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দু ভোট কতটা ভাগ হবে? সেই প্রশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+