ভোটের মুখে নাড়াচাড়া নারদ ইস্যুতেও! তলব তদন্তকারী অফিসারকে

লোকসভা ভোটের আগে সারদার পর এবার নারদ নিয়েও তৎপরতা সিবিআই-এর। সূত্রের খবর অনুযায়ী, তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকেদিল্লিতে জরুরিভিত্তিতে তলব করেছেন সিবিআই-এর নতুন ডিরেক্টর ঋষিকুমার শুক্লা।

লোকসভা ভোটের আগে সারদার পর এবার নারদ নিয়েও তৎপরতা সিবিআই-এর। সূত্রের খবর অনুযায়ী, তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকে দিল্লিতে জরুরিভিত্তিতে তলব করেছেন সিবিআই-এর নতুন ডিরেক্টর ঋষিকুমার শুক্লা। রিপোর্ট-সহ শুক্রবারই দিল্লি যাচ্ছেন রঞ্জিত কুমার, এমনটাই জানা গিয়েছে।

ভোটের মুখে নাড়াচাড়া নারদ ইস্যুতেও! তলব তদন্তকারী অফিসারকে

গত মাস দুয়েকের মধ্যে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়কে জেরা করেছিল ইডি। কিন্তু সিবিআই যে বিষয়টি নিয়ে তদন্ত করছে, তার খবর পাওয়া যায়নি অনেকদিন।

গতবছর একুশে জুলাইয়ের আগে কলকাতায় নারদ মামলায় তদন্তকারী অফিসার ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। ছিলেন তদন্তকারী অফিসার রঞ্জিত সিংও। দ্রুত তদন্ত শেষ করার ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন রাকেশ আস্থানা। তদন্তে কোথায় কোথায় বাধা তৈরি হচ্ছে, তাও জানাতে বলেছিলেন।

২০১৬-র লোকসভা ভোটের আগে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশিত হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছিল তৃণমূলে প্রথম সারির অনেক নেতানেত্রী ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিচ্ছেন। এর পর থেকে একাধিকবার কলকাতায় সিবিআই ও ইডির ডাকে ম্যাথু হাজিরা দিলেও অভিযুক্তরা রয়েছেন বহাল তবিয়তেই।

২০ বার সিবিআই তাঁকে তলব করেছে বলে জানিয়েছিলেন ম্যাথু স্যামুয়েল। দু-মাসে আগেও মুচিপাড়া থানায় হাজিরা দেওয়ার সময়েও সিবিআই-এর ডাকে তিনি হাজিরা দিয়েছেন বলে জানিয়েছিলেন।

সিবিআই যখন যা প্রমাণ চেয়েছে, তখন তিনি তদন্তকারীদের কাছে তা জমা দিয়েছিলেন বলে জানিয়েছিলেন ম্যাথু। এই ধরনের মামলায় কেন এত দেরি হচ্ছে তা নিয়ে পাল্টা প্রশ্ন করেছিলেন তিনি। সিবিআই-কেই এবিষয়ে উত্তর দিতে হবে বলে দাবি করেছিলেন প্রাক্তন নারদ সাংবাদিক। টাকা নেওয়ার চিত্র ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত। তাও কেন তদন্তে কেন এত দেরি হচ্ছে প্রশ্ন করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+