Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সল্টলেকে চালু হচ্ছে প্রাণী স্বাস্থ্যকেন্দ্র

সল্টলেকে চালু হচ্ছে প্রাণী স্বাস্থ্যকেন্দ্র

নির্বাচনে আগে কুকুর, বেড়াল, পাখি, খরগোশ, কাঠবেড়ালি প্রভৃতি হরেক রকম গার্হস্থ্য পোষ্যদের চিকিৎসায় সল্টলেকে চালু হচ্ছে প্রাণী স্বাস্থ্যকেন্দ্র।

সল্টলেকে চালু হচ্ছে প্রাণী স্বাস্থ্যকেন্দ্র

মিলবে একগুচ্ছ পরিষেবাও। প্রাণী সম্পদ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের প্রাণী সম্পদ বিকাশ ভবন প্রাঙ্গণেই এই নতুন প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের চালু হবে। প্রায় ১ কোটি টাকা ব্যায়ে নবনির্মীত এই প্রাণী স্বাস্থ্যকেন্দ্রতে মিলবে ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, রক্ত সিরামের বিভিন্ন পরীক্ষা, পরজীবী সংক্রমণ সংক্রান্ত খুঁটিনাটি বিশ্লেষণ, আধুনিক শল্য চিকিৎসার যাবতীয় সুযোগসুবিধা।

এর পাশাপাশি, আগামী দিনে এই কেন্দ্র থেকেই মিলতে চলেছে পোষ্যদের চোখ, কান ও দাঁতের পরীক্ষা পরিষেবাও। এরফলে সল্টলেক ও আশেপাশের এলাকার বাসিন্দাদের কাছে বিশেষ করে যাদের বাড়িতে ছোট পোষ্য থাকে তাঁদের ক্ষেত্রে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যেতে চলেছে এই নবনির্মীত প্রাণী স্বাস্থ্যকেন্দ্রটি।

প্রাণী সম্পদ মন্ত্রক তথ্য অনুযায়ী, এই পরিষেবাকেন্দ্র চালু হয়ে যাওয়ায় এখন সারা রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ দফতরের অধীনে ১০৪টি রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্র, ৮টি পলিক্লিনিক, ৩৪২টি ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্র ও ২৭২টি অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চালু থাকলো বাংলার বুকে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে থাকতে থাকতে এই রকম প্রাণীরা আমাদেরই সঙ্গে পরিবারের একজন সদস্য হয়ে থেকে যায়। আমাদের সুখদুখের ভাগিদারও হয়। কিন্তু মাঝে মাঝে এই সব প্রাণীদের চিকিৎসা নিয়েও সমস্যায় পড়তে হয়। কারন দীর্ঘদিন এই সব প্রাণীদের চিকিৎসার জন্য যথাযথ পরিকাঠামো গড়ে ওঠেনি এই বাংলায়।

কংগ্রেসি জমানাতে তো বটেই, বাম জমানাতেও সেভাবে কিছু হয়নি। তবে সেই খামতি পূরণ করতে সক্ষম হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার। এবার সেই সরকারের হাত ধরেই সল্টলেকের বুকে এদিন থেকেই চালু হয়ে যাচ্ছে প্রাণী স্বাস্থ্যকেন্দ্র। যেখানে মিলবে ছোট পোষ্যদের চিকিৎসার জন্য একগুচ্ছ পরিষেবা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+