ফের দরজায় আটকে যাত্রী! অভিযোগ অস্বীকার মেট্রোর

ফের মেট্রোর দরজায় যাত্রীর আটকে যাওয়ার অভিযোগ। পার্কস্ট্রিট থেকে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ।

ফের মেট্রোর দরজায় যাত্রীর আটকে যাওয়ার অভিযোগ। পার্কস্ট্রিট থেকে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, কেউ বিষয়টি নিয়ে অভিযোগ জানাননি। সিসিটিভি ফুটেজেও কিছু পাওয়া যায়নি বলে দাবি করেছেন মেট্রোর জনসংযোগ আধিকারিক। যদিও আতঙ্কিত যাত্রী কলেজ ছাত্রী আত্রেয়ী ভট্টাচার্য রেলমন্ত্রীকে টুইট করে ঘটনাটি জানিয়েছেন।

ফের দরজায় আটকে যাত্রী! অভিযোগ অস্বীকার মেট্রোর

যাত্রীর ওপরেই এসে পড়ল দরজা। আর সেই অবস্থাতেই চলতে শুরু করেছে মেট্রো। যাত্রীর অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার এমনটাই ঘটেছে পার্কস্ট্রিট থেকে কুঁদঘাটগামী মেট্রোয়।
সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রীর অভিযোগ কাঁধের ওপরেই দরজাটা বন্ধ হয়ে যায়। ভিতরে থাকা যাত্রীরা কোনওরকমে তাঁকে টেনে ধরে থাকেন।

আতঙ্কিত ওই যাত্রী বলেছেন, কলেজে রক্তদান শিবিরে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়েই এই ঘটনা।
যদিও মেট্রোর জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এরকম কোনও অভিযোগ তাঁরা পাননি। এছাড়াও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেও, এরকম কোনও ঘটনার হদিশ পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+