New Alipur Fire: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, নিউ আলিপুরের ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকল ও সেনা
শীতের শহরে ফের অগ্নিকাণ্ড। তপসিয়ার পর এবার নিউ আলিপুর। দুর্গাপুর ব্রিজের নীচে ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে শনিবার সন্ধ্যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছরিয়ে পড়ে গোটা ঝুপড়ির মধ্যেই। ভয়াবহ আগুনে ভষ্মীভূত গোটা ঝুপড়ি। দমকলের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে আসেন।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আছেন দমকলের একাধিক ইঞ্জিন। দুর্গাপুর রোডের উপর থেকে নীচে ঝুপড়িতে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন দমকলের কর্মীরা। দুর্গাপুর রোডের দুই দিনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। সময় যত এগোতে থাকে ততই দমকলের ইঞ্জিনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ঝুপড়ির খুব কাছেই একটি বেসরকারি হাসপাতল আছে। ফলে আগুন যাতে না ছড়ায় সেই চেষ্টা করতে থাকেন দমকলের কর্মীরা।

অত্যন্ত ঘিঞ্জি এলাকা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়। গোটা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে য়ায়। সেনা বাহিনীর পক্ষ থেকে দ্রুত জলের ট্যাঙ্ক নিয়ে আসে। পাশেই সেনা বাহিনীর ক্যাম্প থাকায় সেনা কর্মীরা দমকল কর্মীদের সাহায্য করেন। । ভর সন্ধ্যেবেলায় এই ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগুনের ধোঁয়ায় গোটা এলাকায় দৃশ্যমানতা কমে যায়।
মেয়র ফিরহাদ হাকিম বলেন, এই ঝুপড়িটা বেআইনি। জায়গাটি রেলের অধীনে। ফলে পুরসভার কাছে কোনও তথ্য নেই কতগুলি পরিবার এখানে বসবাস করেন কতজন মানুষ এখানে থাকেন। শহরের ঝুপড়িগুলিতে যেভাবে একের পর এক আগুনের ঘটনা ঘটছে তা খুবই চিন্তার বিষয় হয়ে উঠছে। হয়ত ঠান্ডার জন্য আগুন জ্বালান মানুষ, সেখান থেকেই এই ঘটনা ঘটতে পারে।
আগুনের ফলে অনেক মানুষই গৃহহীন হয়ে গেলেন। রাজ্যের আরও এক মন্ত্রী অরুপ বিশ্বাসও জানিয়েছেন, এই স্থানে থাকা মানুষদের কোনও রেকর্ড নেই। যেখানে আগুন লেগেছে তার ঠিক পাশেই কয়েকটি বহুতল রয়েছে। ফলে আগুনে যাতে সেদিকে না যায় তার জন্য প্রয়াস চালাচ্ছে দমকল কর্মীরা।
চলতি্ বছরে কালিকাপুর, লেক গার্ডেন্স, স্ট্যান্ড রোডের আগুন লাগে, এবার সেই তালিকায় যুক্ত হল নিউ আলিপুরও।












Click it and Unblock the Notifications