কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে ৮ জনের নাম প্রস্তাব সুপ্রিমকোর্টের

স্বাভাবিকের তুলনায় অনেক কম সংখ্যক বিচারপতি রয়েছে কলকাতা হাইকোর্টে। আর এনিয়ে বিচারপ্রার্থীদের বিচার পেতে নাভিশ্বাস উঠছে বলে বছরের পর বছর অভিযোগ রয়েছে। অবস্থার বদল হওয়া তো দূরের কথা বরং আগের থেকে আরও বিচারপতি কমেছে হাইকোর্টে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে ৮ জনের নাম প্রস্তাব সুপ্রিমকোর্টের

এই অবস্থার মুশকিল আসান করতে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে ৮ জনের নাম প্রস্তাব করল সুপ্রিকোর্টের কলেজিয়াম। এরা হলেন, কেশুং দোমা ভুটিয়া, রবীন্দ্র নাথ সামন্ত, সুগত মজুমদার, অনন্যা বন্দোপাধ্যায়, রাই চট্টোপাধ্যায়, বিভাস পট্টনায়েক, শুভেন্দু সামন্ত, আনন্দ কুমার মুখোপাধ্যায়। গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি হিসেবে এই ৮ জনের নাম প্রস্তাব করেছে সুপ্রিমকোর্ট কলেজিয়ম। এবার কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষা।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে অনুমোদিত ৭২টি পদের মধ্যে বর্তমানে ৩২ জন বিচারপতি রয়েছেন। যা স্বাভাবিকের তুলনায় পঞ্চাশ শতাংশেরও কম। বিচারপতি নিয়োগের দাবিতে ২০১৮ সালে হাইকোর্টের আইনজীবীরা নজিরবিহীন ভাবে টানা ৭১ দিন কর্মবিরতি পালন করেন। কিন্তু তাতেও অবস্থার পরিবর্তন হয় নি বলে মত আইনজীবীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+