শহরে নেতাজির মূর্তিতে হামলা! বোমা মেরে ওড়ানোর চেষ্টা

এবার নেতাজির মূর্তি ভাঙচুর। তাও খোদ কলকাতায়।বুধবার সন্ধেয় নারকেলডাঙা ক্যানেল ইস্ট রোডে নেতাজি মূর্তিতে বোমা মেরে ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা

এবার নেতাজির মূর্তি ভাঙচুর। তাও খোদ কলকাতায়। বুধবার সন্ধেয় নারকেলডাঙা ক্যানেল ইস্ট রোডে নেতাজি মূর্তিতে বোমা মেরে ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। মূর্তিটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি।

শহরে নেতাজির মূর্তিতে হামলা! বোমা মেরে ওড়ানোর চেষ্টা

রাজাবাজার এলাকায় নেতাজি মূর্তি ভাঙচুরের অভিযোগ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। থানায় গিয়ে পুলিশের কাছে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। থানায় অভিযোগ দায়ের করেছে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে। অশান্তির আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মূর্তি ভাঙার ঘটনা ঘটে ত্রিপুরার বিলোনিয়ায়। পরে সেই ঘটনা ছড়িয়ে পড়ে সারা দেশেই। কখনও বা উত্তর প্রদেশ তো কখন তামিলনাড়ু কিংবা কেরল। মূর্তি ভাঙার পাশাপাশি তাতে কালি লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। কোথাও কোথাও আবার মূর্তি বাঁচাতে তা রেলিং দিয়ে ঘিরে দেওয়ার বন্দোবস্তও করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+