শহরে পা রেখেই স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে দ্রৌপদী মুর্মু, সঙ্গে সুকান্ত-শুভেন্দু

শহরে পা রেখেই স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে দ্রৌপদী মুর্মু, সঙ্গে সুকান্ত-শুভেন্দু

শহরে পা রেখেছে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। সকালেই তিনি পৌঁছে যান স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে। সেখানে স্বামীজির মূর্তিতে মালা দান করে শ্রদ্ধা জানান তিনি। তাঁর সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল সহ বঙ্গ বিজেপির একাধিক প্রথম সারির নেতা। সিমলা স্ট্রিটের বাড়িতে ৪০ মিনিট সময় কাটানোর কথা তাঁর। সেখান থেকে তিনি চলে যাবেন শহরের একটি হোটেলে। সেখানে রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন দ্রৌপদী মুর্মু।

সিমলা স্ট্রিটের বাড়িতে দ্রৌপদী মুর্মু

সিমলা স্ট্রিটের বাড়িতে দ্রৌপদী মুর্মু

রাজ্যে প্রচারের দ্বিতীয় দিন। এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু সকালেই পৌঁছে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে। সেখানে স্বামীজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন বঙ্গ বিেজপির নেতারা। ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল সহ একাধিক েনতা এবং বিধায়ক। স্বামী বিবেকান্দের বাড়িতে স্বামীজিদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিিন। তাঁকে বেশ কিছু উপহারও দিয়েছেন স্বামীজিরা।

বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক

বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক

আজ প্রচারের শেষ দিন। সেকারণে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বেরিয়েই তিনি চলে যান িনউ টাউনে। সেখােন একটি হোটেলে বঙ্গবিজেপির নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখেই বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন দ্রৌপদী মুর্মু। এমনই মনে করা হচ্ছে। সেই বৈঠকে বিধায়কদের পাশাপাশি রাজ্যের বিজেপি সাংসদদেরও উপস্থিত থাকার কথা।

আমন্ত্রিত অর্জুন সিংয়ের ছেলে

আমন্ত্রিত অর্জুন সিংয়ের ছেলে

দ্রৌপদী মুর্মুর বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে অর্জুন সিংয়ের ছেলেকে। ভাটপাড়ার বিধায়ক পবন সিং এদিের বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে। তবে থাকবেন না বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি। অসুস্থতার কারণে তিিন উপস্থিত থাকতে পারবেন না বলে জািনয়েছেন। এদিনের ৈবঠকে মোট ১৬ জন সাংসদ এবং ৭০ জন বিধায়কের উপস্থিত থাকার কথা। তবে ৬৮জন বিধায়ক উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে। দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা যে সিংহভাগ সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

মমতার বার্তা

মমতার বার্তা

কয়েকদিন আগেই রথযাত্রার অনুষ্ঠােন যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এনডিএ-র বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। কারণ বিজেপি আদিবাসী নেত্রীকে প্রার্থী করেছে। আগে জানলে তিিন বিরোধীদের সঙ্গে কথা বলতেন। কিন্তু বিজেপি তাঁদের প্রার্থীর কথা আগে জানায়নি। মমতার এই বার্তাতেই অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছিল দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা। রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যেই তিনি বিজেডি ও বিএসপির সমর্থন পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+