RG করের চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার তদন্তে কলকাতায় জাতীয় মহিলা কমিশন, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান প্রিয়াঙ্কার
আরজি করে মহিলা চিকিৎচক খুন-ধর্ষণের ঘটনায় তোলপাড় সারা দেশ। শুধু রাজ্যের হাসপাতালেই নয়, সারা দেশের চিকিৎসকরা এদিন প্রতিবাদ জানান এবং অনেক জায়গাতেই কর্মবিরতি পালন করা হয়। সেই পরিস্থিতিতে এদিন রাজ্যে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা খন্ডুপ।
দমদমের নেতাজি সুভাষ বিমানবন্দরে নামার পরে তিনি সাংবাদিকদের জানান, তিনি প্রথমে কলকাতার পুলিস কমিশনারের সঙ্গে দেখা করবেন। তারপর তিনি নির্যাতিতার মায়ের সঙ্গে দেখা করবেন।

- কী বলছে জাতীয় মহিলা কমিশন
জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা খন্ডুপ জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত তিনি শহরে থাকবেন। তবে যদি প্রয়োজন হয়, তাহলে এই সময়সীমা বৃদ্ধি হতে পারে। এর মধ্যে আরজি কর হাসপাতালেও তিনি যাবেন বলে জানিয়েছেন। তারপর তিনি যদি মনে করে কিংবা প্রয়োজন পড়ে, তাহলে অন্য কোথাও যেতে পারেন।
এর আগে জুন মাসে তিনি রাজ্যে এসেছিলেন। সেই সময় কোচবিহার জেলায় নির্যাতনের শিকার এক বিজেপি মহিলা নেত্রীর বাড়িতে গিয়েছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন জাতীয় মহিলা কমিশন নির্যাতিতার রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখবে না।
- ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান প্রিয়াঙ্কা গান্ধীর
এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেছেন আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একজন মহিলা চিকিৎসকের হত্যা ও ধর্ষণের ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। নিজের এক্স হ্যান্ডেলে করা পোস্টে তিনি বলেছেন, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে একজন শিক্ষানবিশ চিকিৎসককে হত্যা ও ধর্ষণের ঘটনা হৃদয় বিদারক। কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেছেন কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা দেশে একটি বড় সমস্যা এবং এর জন্য সুনির্দিষ্ট প্রচেষ্টা প্রয়োজন।
প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেছেন, তিনি রাজ্য সরকারের কাছে এব্যাপারে অবিলম্বে কঠোর পদক্ষেপের জন্য এবং নির্যাতিতার পরিবার ও সহকর্মী চিকিরসকদের ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন করছেন।
#WATCH | RG Kar Medical College and Hospital incident: NCW member Delina Khongdup arrives in Kolkata, West Bengal
— ANI (@ANI) August 12, 2024
She says, "First we will meet the commissioner of police, after that, we will meet the victim's parents. We are here till tomorrow. We will also visit the hospital… pic.twitter.com/FmmoDqIYrH
- চিকিৎসকদের সঙ্গে পথে নাগরিক সমাজ
অনেক সাধারণ মানুষের সঙ্গে নির্যাতিতা চিকিৎসকের বাবা-মার সন্দেহ যেরকম আঘাতের দাগ ছিল মেয়ের গায়ে তাতে একজন মদ্যপের পক্ষে একা সেই কাজ করা সম্ভব নয়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পুলিশ কমিশনারকে পাশে নিয়ে রবিবার পর্যন্ত সময় দিয়েছেন। তাতে যদি কিছু বেরিয়ে না আসে তাহলে তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে আরজি করের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন।
এদিন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পথে নামতে দেখা যায় নাগরিক সমাজকে। স্বপরিবারে পথে নামেন কৌশিক সেন।
कोलकाता के आरजी कर मेडिकल कॉलेज में ट्रेनी डॉक्टर के साथ दुष्कर्म और हत्या की घटना दिल दहलाने वाली है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 12, 2024
कार्यस्थल पर महिलाओं की सुरक्षा देश में बहुत बड़ा मुद्दा है और इसके लिए ठोस प्रयास की जरूरत है।
मेरी राज्य सरकार से अपील है कि इस मामले में त्वरित और सख्त से सख्त कार्रवाई…
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications