কলকাতায় ড্রাগের রমরমা! সূত্র মিলল এই জেলায়

কলকাতার মাদক পাচার চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল এনসিবি। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের লালগোলায় অভিযান চালায় এনসিবি। আব্দুল সালাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

কলকাতার মাদক পাচার চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল এনসিবি। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের লালগোলায় অভিযান চালায় এনসিবি। আব্দুল সালাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪৬০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে বলে এনসিবি সূত্রে খবর। যার বাজার মূল্য প্রায় এককোটি টাকা।

কলকাতায় ড্রাগের রমরমা! সূত্র মিলল এই জেলায়

কলকাতা শহরের বিভিন্ন পানশালা ও রেস্তোরাঁয় উদ্ধার হওয়া মাদক পাচার করার উদ্দেশ্য ছিল বলে জানা গিয়েছে।

দীর্ঘদিন ধরেই কলকাতার পানশালা, ক্লাব ও রেস্তোরাঁয় মাদক পাচার হচ্ছে বলে খবর রয়েছে এনসিবির কাচে কাছে। তারা উৎসের সন্ধানে ছিলেন। এরপর খবর পেয়েই লালগোলায় হানা দেয় এনসিবি।

জানা গিয়েছে, লালগোলাতেই উদ্ধার হওয়া মাদক তৈরি করা হত। তারপর তা কলকাতা-সহ আশপাশের এলাকায় পাচাল করা হত। আব্দুল সালামকে গ্রেফতার করা হলেও, এর পিছনে একটি বড় চক্র রয়েছে বলে অনুমান এনসিবি-র। সেই চক্রের বাকি সদস্যদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+