Naushad Siddiqui: নওশাদের দুয়ারে কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তা নিয়ে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন আইএসএফ বিধায়ক
অবশেষে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নওশাদ সিদ্দিকি। বিকালে কেন্দ্রীয় রবিবার বিকালে ভাঙড়ের বিধায়কের বাড়ির সামনে আসেন সাত সদস্যেক আধাসামরিক বাহিনী। গত ২০ জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল নওশাদকে কেন্দ্রীয় বাহিনির নিরাপত্তা প্রদানের।
২০২১ সালে বিরোধী জোটের একমাত্র প্রার্থী হিসাবে ভাঙড় কেন্দ্র থেকে জয়লাভ করেন নওশাদ সিদ্দিকি। এরপর থেকে বার বার প্রাণহানির আশঙ্কা করেছেন তিনি। সম্প্রতি পঞ্চায়েত ভোট পর্বে ভাঙড়ে অশান্তির জন্য তিনি ফের নিরাপত্তা চেয়ে সরব হন। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনির নিরাপত্তা বলেন ভাঙড়ের বিধায়ক।

তাঁকে ঠিক কোন ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হল সে বিষয়ে সুনিশ্চিত করে কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নওশাদ৷ ভাঙড়ের বিধায়কের কথায়, 'কোন ক্যাটাগরির নিরাপত্তা চূড়ান্ত করা হচ্ছে সে বিষয় এখনো স্পষ্ট হয়নি, আগামীকাল কলকাতা হাইকোর্টে আমার নিরাপত্তা বিষয়ক মামলা শুনানি আছে হয়তো সেখানে বিস্তারিত জানতে পারবো।'

West Benagl | ISF's lone MLA Naushad Siddiqui gets Central security from MHA after Calcutta High Court ordered to provide Central protection to him.
— ANI (@ANI) June 25, 2023
Naushad Siddiqui approached both Centre and State after the violence in Bhangar, alleging a life threat to him. Later he moved to… pic.twitter.com/NxwlHH5Iwq
পঞ্চায়েত ভোট পর্বে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘাত ক্রমেই চরম আকার গিয়েছে। ভোট পর্বে তা আরও মারাত্মক আকার নেয়। ভোটের আগে থেকেই বারে বারে অগ্নিগর্ভ হয়েছে নওশাদের খাসতালুক ভাঙড়। তবে ভোটের মনোনয়ন পর্বে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল ভাঙড়৷ বোমা-গুলির সংঘর্ষে আইএসএফ এবং তৃণমূলের তিন কর্মীর মৃত্যুও হয়৷ জখম হন বেশ কয়েকজন৷

ভাঙড়ের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে নবান্নেও চলে গিয়েছিলেন নওশাদ। কিন্তু দেখা পাননি মমতার। সরকারের বিরুদ্ধে বার বারই সুর চড়িয়েছেন নওশাদ। সব মিলিয়ে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘাত ক্রমশই চরম জায়গায় গিয়েছে। ভোট পর্বে তা আরও মারাত্মক আকার নেয়। তার মধ্যেই বারে বারে অগ্নিগর্ভ হয়েছে নওশাদের খাসতালুক ভাঙড়। এবার কেন্দ্রীয় নিরাপত্তা নিয়েই নিজের বিধানসভা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন নওশাদ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications