Naushad Siddiqui: সিগন্যালে গাড়ি দাঁড়াতেই সজোরে ধাক্কা, প্রবল শব্দে ফাটল চাকা! প্রাণে বাঁচলেন আইএসএফ বিধায়ক
Naushad Siddiqui: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। জানা গিয়েছে, গতকাল শুক্রবার রাতে কলকাতা থেকে বাড়ি ফেরার সময় ডোমজুড় অঙ্কুরহাটি চেকপোষ্টের কাছে সিগনালে তাঁর গাড়ি দাঁড়িয়েছিল। সেইসময় বাঁ দিক থেকে একটি ট্রাক বিধায়কের গাড়িকে একেবারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল গাড়ির সামনের দিকে একটি চাকা বিশাল শব্দে একেবারে ফেটে যায়।
যদিও এই ঘটনায় নওশাদ সিদ্দিকী (naushad siddiqui) অল্পের জন্য রক্ষা পান। তিনি আহত হননি। এমনকী এই ঘটনায় তাঁর গাড়ির চালক এবং নিরাপত্তা রক্ষীরাও কেউ আহত হয়নি। কার্যত বরাত জোরেই বেচে যান সবাই। যদিও দুর্ঘটনার পর ছুটে আসেন এলাকার লোকজন। তাঁরা ট্রাকটিকে ধরে ফেলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে বড়সড় কোনও ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
ঘটনা প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, সিগনালে তাঁর গাড়ি দাঁড়িয়ে ছিল। আর তা থাকার সময় হঠাত করেই ট্রাকটি একেবারে সজরে ধাক্কা মারে। ভাঙরের আইএসএফ বিধায়কের দাবি, ওই এলাকাটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। তাই আন্ডারপাসের দরকার। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কিনা সে ব্যাপারে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন।
উল্লেখ্য, বছর দুয়েক আগেও কোনা এক্সপ্রেসওয়ের গড়ফার কাছে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। সেবারেও তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। শুক্রবার রাতে দুর্ঘটনার পর ডোমজুড় থানার পুলিশ বিধায়কের জন্য অন্য একটি গাড়ির ব্যবস্থা করে। সেই গাড়িতে চেপেই তিনি বাড়িতে ফেরেন।
হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানা গেছে ট্রাকের চালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুটা যানজট তৈরি হয়। সাময়িক সমস্যার মধ্যে পড়তে হয় সাধারন মানুষকেও। যদিও দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণ করেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা।
Naushad Siddiqui: ওয়াকফ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চিঠি
ওয়াকফ আইন লাগু না করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। এমনকী এই বিষয়ে আদালতে যাতে দ্বারস্থ হন সেই বিষয়েও আবেদন জানান।












Click it and Unblock the Notifications