কোনও ছাড় নেই, রবীন্দ্র সরোবরে করা যাবে না ছটপুজো, পরিবেশ আদালতে খারিজ KMDA-র আর্জি
কোনও ছাড় নেই, রবীন্দ্র সরোবরে করা যাবে না ছটপুজো, পরিবেশ আদালতে খারিজ KMDA-র আর্জি
রবীন্দ্র সরোবরে ছট পুজোয় বাধা। জাতীয় পরিবেশ আদালতে খারিজ হয়ে গেল কেএমডিএ-র আবেদন। শর্তসাপেক্ষেও অনুমতি দেওয়া যাবে না। বলে জানিয়েছে জাতীয় পরিবেশ আদালত। এতে রবীন্দ্র সরোবরে পরিবেশ নষ্ট হতে পারে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গতবার পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করেই ছটপুজো হয়েছিল রবীন্দ্র সরোবরে।

রবীন্দ্র সরোবরে ছট পুজো নয়
এবার জাতীয় পরিবেশ আদালতে খারিজ হয়ে গেল কলকাতা পুরসভার আর্জি। রবীন্দ্র সরোবরে কোনওভাবেই করা যাবে না ছট পুজো। জানিয়ে দিল জাতীয় পরিবেশ আদালত। শর্ত সাপেক্ষে ছট পুয়োয় অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছিল কেএমডিএ।

পরিবেশ নষ্ট হবে
কেএমডিএ-র আবেদনের প্রেক্ষিতে জাতীয় পরিবেশ আদালত জানিয়েছে শর্ত সাপেক্ষে অমুমতি দিলেও রবীন্দ্র সরোবরের পরিবেশ নষ্ট হয়ে যাবে। সরোবরের জীব বৈচিত্র ক্ষতিগ্রস্ত হবে। জলজ প্রাণিদের জীবন বিপন্ন হবে। কারণ ছট পুজোয় যেসব সামগ্রি ব্যবহার হয় তার মধ্যে তেল, ঘি, সিঁদুর রয়েছে। যেগুলি জলের সঙ্গে মিশে যায় না। উল্টে জলজ প্রাণী এবং উদ্ভিদের ক্ষতি করে।

নির্দেশ অমান্য
পরিবেশ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও পর গত ২ বছর রবীন্দ্র সরোবরে ছট পুজো করা হয়েছিল। জোর করে রবীন্দ্র সরোবরে ঢুকে ছট পুজো করা হয়। তাই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল শহরে। পরিবেশবিদরা সরব হয়েছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন রাজ্য সরকার কড়া পদক্ষেপ করেনি তা নিয়ে অভিযোগ তুলেছিলেন তাঁরা।

ভোট বিপন্ন
একুশের বিধানসভা ভোটের আগে জাতীয় পরিবেশ আদালতের এই নির্দেশে একটু বেকায়দায় পড়েছে রাজ্য সরকার। কারণ কলকাতা শহরে একটা বড় অংশের ভোট রয়েছে বিহারিদের। রবীন্দ্র সরোবরে ছট পুজো করার অনুমতি আদায় করতে না পারায় বিহারি ভোট ব্যাঙ্ক ধাক্কা খেতে পারে।












Click it and Unblock the Notifications