নারকেলডাঙায় ৫০টি ঝুপড়ি পুড়ে ছাই, রোজনামচা চালানোর আতঙ্কই গ্রাস করছে বস্তিবাসীদের
নারকেলডাঙায় ৫০টি ঝুপড়ি পুড়ে ছাই, রোজনামচা চালানোর আতঙ্কই গ্রাস করছে বস্তিবাসীদের
লকডাউনের ভোরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল শহরের বুকে নারকেলডাঙার ছাগলপট্টি বস্তির ৫০টিরও বেশী ঝুপড়ি। এখনো পর্যন্ত মৃত্যুর কোন খবর না থাকলেও ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডের ফলে। পরে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বোস দমকলের ১০ টি ইঞ্জিন এর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৫ টা নাগাদ কোনওভাবে আগুন লেগে যায় এক ঝুপড়িতে। স্থানীয়রা জানান, ভোর রাতে বিকট আওয়াজে ইলেকট্রিক ট্রান্সফরমার ফেটে যাবার শব্দ শুনতে পান। তারপরেই খুব দ্রুত নারকেলডাঙার ছাগলপট্টি বস্তিতে আগুনের লেলিহান শিখা দেখতে পান। এরপরেই খুব দ্রুত আগুন বস্তির ঝুপড়ি ঘরগুলির মধ্যে ছড়িয়ে পড়ে। গায়ে গায়ে লেগে থাকা ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়তে থাকে।
প্রথমে এলাকার মানুষ হাত লাগান আগুন নেভানোর কাজে। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২টি ইঞ্জিন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায়, পরে দমকলের আরও পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে। পড়ে সেখানে দমকলের আরও ৩টি ইঞ্জিন পৌঁছায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছন দমকলমন্ত্রী।
তবে তিলে তিলে জমানো টাকা-পয়সা ও জীবনের সঞ্জয় পুড়ে ছাই। করোনা পরিস্থিতির জন্য কেউ চাল জমিয়ে রেখেছিলেন, কেউবা মেয়ের বিয়ের জন্য তিল তিল করে জমানো টাকায় জিনিস-পত্র কিনে রেখেছিলেন, এক লহমায় সব শেষ। বহু কষ্টে গড়ে তোলা একফালি মাথার আচ্ছাদন চোখের সামনে পুড়ে যেতে দেখে ভেঙে পড়েছেন অনেকেই।












Click it and Unblock the Notifications