সবথেকে বড় দেশদ্রোহী নরেন্দ্র মোদী, বাকযুদ্ধে দিলীপকে বিঁধলেন সুব্রত
সবথেকে বড় দেশদ্রোহী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিলীপবাবু যদি দেশদ্রোহীদের ছাল ছাড়াতে চান তবে প্রধানমন্ত্রীকে দিয়ে শুরু করুন।
কলকাতা, ২৩ ডিসেম্বর : এবার বাকযুদ্ধ শুরু দিলীপ ঘোষ ও সুব্রত মুখোপাধ্যায়ের। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দেশদ্রোহিতা তত্ত্বের কড়া জবাব দিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখ্যোপাধ্যায়। তিনি বললেন, সবথেকে বড় দেশদ্রোহী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিলীপবাবু যদি দেশদ্রোহীদের ছাল ছাড়াতে চান তবে প্রধানমন্ত্রীকে দিয়ে শুরু করুন। আমরা না হয় পিছনের লাইনে থাকব।
উল্লেখ্য, দিলীপবাবু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধূলাগড় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপা দেগেই চলেছেন। তা নিয়েই তিনি বলেন, 'ক্ষমতায় এলে দেশদ্রোহীদের ছাল খুলে নেব।' তাঁর এই কথাটির পরিপ্রেক্ষিতেই সুব্রত মুখোপাধ্যায় বলেন, তিনি দেশদ্রোহীদের ছাল খুলে নেবেন, খুব ভালো কথা।

কিন্তু এই কাজ করতে গেলে সবথেকে আগে তো ছাল খুলতে হবে দেশের প্রধানমন্ত্রীরই। কেননা, এই মুহূর্তে তাঁর থেকে বড় দেশদ্রোহী দেশে দু'টো নেই। তাই প্রধানমন্ত্রীকে দিয়েই শুরু করুন দিলীপবাবু। আর আমরাও যেহেতু তাঁর কথায় দেশদ্রোহী, পিছেনর লাইনে থাকব। উনি আমাদেরও ছাল ছাড়াবেন।
গতকাল মুখ্যমন্ত্রীর আক্রমণের পরই সরব হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি মুখ্যমন্ত্রীকে
বিঁধেছিলেন নবান্ন থেকে ঝাঁপ দেওয়া ছাড়া উপায় থাকবে না বলে। তা নিয়েই জবাব দেন সুব্রতবাবু। সহাস্যে তিনি বলেন, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঝাঁপ দিয়ে আবার কাজ করা শুরু করে দিয়েছেন। অতএব দিলীপবাবু ইচ্ছা স্বপ্নই থেকে যাবে।












Click it and Unblock the Notifications