পঞ্চায়েত ভোটের আগেই সুখবর, মমতার বাংলাকে সেরার ‘পুরস্কার’ দিল মোদী সরকার
স্বীকৃতি আগেই মিলেছিল। এবার এসে গেল পুরস্কার। পঞ্চায়েত ভোটের আগে সুখবর রাজ্যের জন্য। নয়া আর্থিক বছরের শুরুতেই গ্রামীণ উন্নয়ন খাতে কেন্দ্র চার হাজার কোটি টাকা দিল রাজ্যকে।
স্বীকৃতি আগেই মিলেছিল। এবার এসে গেল পুরস্কার। পঞ্চায়েত ভোটের আগে সুখবর রাজ্যের জন্য। নয়া আর্থিক বছরের শুরুতেই গ্রামীণ উন্নয়ন খাতে কেন্দ্র চার হাজার কোটি টাকা দিল রাজ্যকে। পঞ্চায়েতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার রাজ্যের কাছে নয়া হাতিয়ারও হয়ে উঠবে আসন্ন নির্বাচনে।

১০০ দিনের কাজে ফের এবারও দেশের সেরা রাজ্যের স্বীকৃতি পেয়েছিল পশ্চিমবঙ্গ। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের রিপোর্টেই রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কাজ প্রশংসিত হয়েছিল। এবং এই রিপোর্টে পশ্চিমবঙ্গের নাম ছিল সবার উপরে। একশো দিনের কাজের প্রকল্পে আর্থিক বছরে সমস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গই বরাদ্দ টাকার সবচেয়ে বেশি খরচ করতে সক্ষম হয়েছে বলে জানায় কেন্দ্র।
এছাড়া একশো দিনের প্রকল্পের অধীনে সবচেয়ে বেশি শ্রমদিবস তৈরিতেও সারা ভারতে শীর্ষে ছিল পশ্চিমবঙ্গ। এবার সেই সাফল্যের নিরিখেই রাজ্যকে চার হাজার কোটি টাকা দিল কেন্দ্র। গ্রামীণ উন্নয়ন খাতেই এই টাকা এসে পৌঁছল নবান্নে। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রের এই স্বীকৃতি নতুন করে অক্সিজেন জোগাল তৃণমূল কংগ্রেসকে। মুকুল রায়, দিলীপ ঘোষদের রাজ্যের সমালোচনাকে ফের ভোঁতা করে দিল মোদী সরকার।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, শুধু কেন্দ্র সরকার নয়, রাষ্ট্রপুঞ্জ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও রাজ্যের গ্রামীণ উন্নয়নের প্রশংসা করেছে, স্বীকৃতি দিয়েছে। কেন্দ্র যে মেন নিল রাজ্যে উন্নয়ন হচ্ছে। এটা তৃণমূল সরকারের সাফল্য। আসলে উন্নয়নের সদিচ্ছা থাকলে, শত প্রতিকূলতাকেও জয় করা যায়। সেটাই করে দেখাচ্ছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।












Click it and Unblock the Notifications