প্রতিদিন ২৫ কিলোমিটার হাঁটেন মমতা! মোদীর ‘ফিটনেস চ্যালেঞ্জ’ তাই রাজনৈতিক তাৎপর্যেই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ডাকা বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই প্রশ্ন করেছিলেন- দিদি এখনও প্রতিদিন ১০ কিলোমিটার করে হাঁটেন তো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ডাকা বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই প্রশ্ন করেছিলেন- দিদি এখনও প্রতিদিন ১০ কিলোমিটার করে হাঁটেন তো! তাতে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিয়েছিলেন- ১০ কিলোমিটার কী বলছেন, প্রতিদিন ২৫ কিলোমিটার করে হাঁটি। আর তা শুনে অবাক হয়েছিলেন মোদী।

প্রতিদিন ২৫ কিলোমিটার হাঁটেন মমতা! মোদীর ‘ফিটনেস চ্যালেঞ্জ’ রাজনৈতিক তাৎপর্যেই

তাঁর অবাক হওয়ার কারণ এখন বোঝা যাচ্ছে! তিনিও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই নিজেকে ফিট রাখতে নিয়মিত কসরত করেন! তাই মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ কিলোমিটার প্রতিদিন হাঁটার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। সামনেই লোকসভা নির্বাচন- মোদীর কাছে অগ্নিপরীক্ষা। সেই কঠিন চ্যালেঞ্জ টপকাতে নিজেকে তরতাজা রাখতে তৎপর প্রধানমন্ত্রী।
নিজেকে তিনি তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর সঙ্গে টক্কর দেওয়ার জন্য। ফিটনেসে তিনি ইতিমধ্যেই

চ্যালেঞ্জ ছুঁড়েছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিকে। এবার চ্যালেঞ্জ ছুঁড়লেন কর্নাটকের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে। বুধবার তিনি সকালের শারীরিক কসরতের ভিডিও পোস্ট করে তাতে ট্যাগ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে। এছাড়াও ট্যাগ করেছেন কমনওয়েলথ পুরস্কার পাওয়া মনিকা বাত্রা এবং ৪০ বছরের বেশি আইপিএস অফিসারদেরও।

এবার যেকোনও দিন তিনি চ্যালেঞ্জ জানাতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকী রাহুল গান্ধীকেও যে কোনও মোদীর এই চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। মোদী জানেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে তাঁকে ফাইট করতে হবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অন্যদিকে রাহুল গান্ধীর সঙ্গে। তাই নিজেকে তরতাজা রাখছেন মোদী।

এজন্য তিনি নিয়মিত যোগাসন ও যোগব্যায়াম করেন। তাঁর ব্যস্ত দিনের বেশ খানিক সময়ে নিয়োজিত থাকে শারীরিক কসরতের জন্য। প্রতিদিন তাঁর সকাল শুরু হয়ে যোগাসনের মাধ্যমে। নিজেকে ফিট রাখাই তাঁর একমাত্র উদ্দেশ্য। আর নিজের ফিটনেসকে একটা স্তরে পৌঁছনোর তৃপ্তি থেকেই তিনি এক একজনকে বেছে নেন চ্যালেঞ্জ জানাতে।

কুমারস্বামী সম্প্রতি বিজেপিকে ধাক্কা দিয়ে কর্ণাটকের সিংহাসনে বসেছেন কংগ্রেসকে সঙ্গী করে। সেই কুমারস্বামীকে হ্যাশট্যাগ ফিটনেট চ্যালেঞ্জ লিখে ট্যাগ করায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। জনতাদল সেকুলার ও কংগ্রেসের এই জোট সমগ্র বিরোধীদের উৎসাহিত করেছে। ২০১৯-এর সাধারণ নির্বাচনে লড়াইয়ে রসদও জুগিয়েছে। সেই নিরিখে এই চ্যালেঞ্জ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ভিডিও-তে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন রকমের যোগার চর্চা করছেন। প্রাণায়ামও করছেন। ৭ নম্বর লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবনের লনে তিনি এই যোগা চর্চা করছেন। প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেছেন, এটাই তার সকালের ব্যায়াম। তিনি নিজে প্রতিদিন শরীর চর্চা করেন। শরীর ও মনকে সুস্থ রাখতে নানা কসরত করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+