কে ডি-র বিরুদ্ধে এফআইআর পুলিশের, মির্জাকে শোকজ করছে স্বরাষ্ট্র দফতর
নারদাকাণ্ডে হাইকোর্টের নির্দেশের জেরে শোকজ হতে চলেছেন আইপিএস অফিসার এস এম এইচ মির্জা। স্বরাষ্ট্র দফতরের তরফে তাঁকে শোকজ নোটিশ ধরানো হতে পারে বৃহস্পতিবারই।
কলকাতা, ২৩ মার্চ : নারদাকাণ্ডে হাইকোর্টের নির্দেশের জেরে শোকজ হতে চলেছেন আইপিএস অফিসার এস এম এইচ মির্জা। স্বরাষ্ট্র দফতরের তরফে তাঁকে শোকজ নোটিশ ধরানো হতে পারে বৃহস্পতিবারই। এদিকে ইতিমধ্যেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ কে ডি সিং-এর বিরুদ্ধে সত্বঃপ্রণোদিত মামলা করল কলকাতা পুলিশ। বউবাজার থানায় এই মামলার পরই পুলিশের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, গত ১৭ মার্চ নারদকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রব্রতীর ডিভিশন বেঞ্চ ওইদিন রাজ্য পুলিশকে হাতের পুতুল বলেও কটাক্ষ করে। তাই রাজ্য পুলিশ তদন্ত করলে প্রকৃত তথ্য উঠে আসবে না। সে জন্য দরকার নিরপেক্ষ সংস্থা। সেদিনই আইপিএস অফিসার মির্জাকে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়।

সেই নির্দেশ মোতাবেকই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সঙ্কেত মিলেছে। তাঁর অনুমোদন পেয়েই মির্জাকে শোকজ নোটিশ পাঠানো হচ্ছে। মির্জা যে সময় নারদকাণ্ডে জড়াল, সেইসময় বর্ধমানের পুলিশ সুপার ছিলেন তিনি। তাঁর মুখেই শাসকদেলর নেতা-মন্ত্রীদের নাম উঠে আসে। কলকাতা পুলিস তাঁকে এ ব্যাপারে দু'বার জিজ্ঞাসাবাদ করলেও আর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এবার হাইকোর্টের নির্দেশ মেনে ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে রাজ্য।
এদিকে কেডি সিংয়ের বিরুদ্ধে বউবাজার থানায় ৪২০ ধারায় প্রতারণা ও ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গ, ১২০ বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র ও ৪০৯ ধারায় পাবলিক সার্ভেন্টকে দিয়ে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications