নারদকাণ্ড রাজনৈতিক ষড়যন্ত্র, আইনি পথেই মোকাবিলা : মমতা

নারদ-কাণ্ডে ফের ষড়যন্ত্রের অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আইনি পথেই মোকাবিলা হবে নারদ কাণ্ডের।

কলকাতা ও ভুবনেশ্বর, ১৯ এপ্রিল : নারদ-কাণ্ডে ফের ষড়যন্ত্রের অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আইনি পথেই মোকাবিলা হবে নারদ কাণ্ডের।

তিনি বলেন, বিজেপিই রাজনৈতিক ষড়যন্ত্র চরিতার্থ করতে এইসব করাচ্ছে। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, এফআইআর করলেই দোষী বলে প্রমাণ হয় না। তাই রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করা হবে। এবার বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন আইনি লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।

নারদকাণ্ড রাজনৈতিক ষড়যন্ত্র, আইনি পথেই মোকাবিলা : মমতা

এদিকে মকুল রায়ও স্পষ্ট করে দিয়েছেন নারদ কাণ্ডে দলের অবস্থান। বলেছেন, নারদ নিয়ে দলনেত্রীর অবস্থানই দলের অবস্থান। জনগণ যেভাবে চাইবেন মোকাবিলা সেই পথেই হবে। জনগণই এর জবাব দেবেন। এই রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ অবশ্য বিজেপি মানতে নারাজ। সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ডন করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, নারদকাণ্ডে অভিযুক্তরা সবাই এখন বলছেন, যা বলার দল বলবে। কিন্তু প্রশ্ন হল, কেন দল বলবে? ব্যক্তিগতভাবে টাকা নিয়েছেন প্রত্যেকে, তাদেরই বলতে হবে।

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, সিবিআই যে এফআইআর করেছে, তা নিয়ে রাজনীতির কিছু নেই। কেননা রাজনৈতিক প্রতিহিংসা আদালতে চলে না। আর সিবিআই নিশ্চয়ই এত কাঁচা কাজ করবে না। বাবুলের সুরে সুর মিলিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেন, আগে তো সব ইস্যুতেই সিবিআই দাবি করতেন মমতা। এখন কেন সিবিআই-এ রাজনৈতিক যোগ দেখছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+