ফের আগুন নন্দরাম মার্কেটে, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
ফের অগ্নিকাণ্ড কলকাতার নন্দরাম মার্কেটে। ৯ তলায় কাপড়ের গুদামে আগুন লেগেছে।
ফের অগ্নিকাণ্ড কলকাতার নন্দরাম মার্কেটে। ৯ তলায় কাপড়ের গুদামে আগুন লেগেছে। স্থানীয়রাই প্রথমে ধোঁয়া দেখতে পেরে দমকলে খবর দেন। প্রথমে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু ততক্ষণে আগুণ আরও বড় আকার ধারন করেছিল। আগুনের লেলিহান শিখা বাইরে বেরিয়ে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার ব্যবসায়ীরা।

দমকলের আরও ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন অ্যারেস্ট করার সবরকম চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। কিন্তু আশপাশে প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ছে।
এদিকে পরিস্থিতি বিবেচনা করে ঘটনাস্থলে পৌঁছেছেন বড়বাজার ও পোস্তা থানার পুলিস। গোটা এলাকা ফাঁকা করে দেওয়া কাজ শুরু হয়েছে। আতঙ্কে জিনিস পত্র সরানোর কাজ শুরু করেছেন নন্দরাম মার্কেটের অন্য ব্যবসায়ীরা। ১১ বছর আগে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুেড় গিয়েছিল মার্কেটটি। টানা ৭ দিন ধরে জ্বলেছিল আগুন। ২০০৮ সালের নন্দরাম মার্কেটের সেই ভয়াবহ আগ্নিকাণ্ডের স্মৃতি মনে করেই আতঙ্কিত হয়ে পড়েছে এখানকার ব্যবসায়ীরা।












Click it and Unblock the Notifications