আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ, বিনীত গোয়েলকে হলফনামা দিতে বলল হাইকোর্ট

কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলকে হলফনামা আকারে বক্তব্য দিতে হবে। এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার নাম প্রকাশ করা হয়েছিল। খোদ বিনীত গোয়েল এই নাম একাধিক বার ব্যবহার করেছিলেন।

আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার ঘটনায় মামলা দায়ের হয়েছে। কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েল নাম ব্যবহার করেছেন। সেই বিষয়টিও মামলায় জানানো হয়েছে। সোমবার এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে ছিল।

high court

আরজি কর হাসপাতালের মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে চলছে৷ নির্যাতিতার নাম প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টও রুষ্ট। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এভাবে নাম ছড়িয়ে যাচ্ছে। এই সব যাতে না ছড়ায়। সেই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

আরজি করের মামলা সুপ্রিম কোর্ট শুনছে। সেই কারণে কলকাতা হাইকোর্ট মামলা শুনতে পারবে কি? তাই নিয়ে সন্দিহান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি আছে। সেই শুনানির পর এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন হাইকোর্টের প্রধান বিচারপতি।

কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি ১৪ নভেম্বর। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলকে সেদিন বক্তব্য হলফনামা আকারে দিতে হবে৷ এছাড়াও স্বরাষ্ট্র এবং কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (পার) ডিপার্টমেন্টকেও হলফনামা জমা দিতে বলা হয়েছে।

ন্যায্য বিচারের দাবিতে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের পাশে রয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। ধর্মতলায় অনশন মঞ্চ করা হয়েছে। সেখানেই আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+