তালিকায় নাম নেই, ভোট দিতে পারেননি রঞ্জিত মল্লিক
অভিনেতা ছাড়া এখন রঞ্জিত মল্লিকের আরও একটি পরিচয় আছে। সেটা হল, তিনি কলকাতার শেরিফ। স্বাভাবিকভাবে তিনি ভোট দিতে না পারায় বিরক্তি জানান তিনি। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, "৫০ বছর ধরে আমি ভোট দিচ্ছি। এবারই প্রথম এমন ঘটনা ঘটল। নির্বাচন কমিশনের দায়িত্বজ্ঞানহীন কাজের ফলেই আমি ভোট দিতে পারিনি।" ভোটের আগের দিন বাড়িতে ভোটার-স্লিপ এসে না পৌঁছনোয় তাঁর সন্দেহ হয়। বুথে গিয়ে দেখেন এই কাণ্ড। অবশ্য তাঁর মেয়ে কোয়েল মল্লিক ভোট দিতে পেরেছেন নিঃসন্দেহে।
অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ছেলে অর্জুন চক্রবর্তীর নামও ছিল না ভোটার লিস্টে। তাই তিনিও ভোট দিতে পারেননি। ক্ষুব্ধ হয়ে বুথ থেকে ফিরে আসতে হয় তাঁকে।
নাট্যকর্মী কৌশিক সেন ভোটই দিতে যাননি। কেন? কৌশিকবাবুর ব্যাখ্যা, "আমি বামপন্থী ছিলাম, এখনও আছি। কিন্তু সিপিএমের ওপর আমার আস্থা নেই। আবার তৃণমূল কংগ্রেস, বিজেপি বা কংগ্রেসকে ভোট দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই যাইনি।"
টলিউডের অনেক তারকাই অবশ্য নির্বিঘ্নে ভোট দিয়েছেন। যেমন, পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায় প্রমুখ। অভিনেতা বাদশা মৈত্র কামালগাজিতে তাঁর বাড়ির কাছের বুথে গিয়ে সকাল-সকালই ভোট দেন।
প্রসঙ্গত, টলিউডের অনেকেই এবার ভোটে প্রার্থী। তাপস পাল, শতাব্দী রায় ছাড়াও রয়েছেন মুনমুন সেন, সন্ধ্যা রায়, দেব প্রমুখ। তাপস পাল ও দেবের কেন্দ্র যথাক্রমে কৃষ্ণনগর ও ঘাটালে ভোট ছিল। তাই তাঁরা সকাল সকাল কলকাতায় ভোট দিয়ে চলে আসেন নিজেদের নির্বাচনী কেন্দ্রে। সাধারণ ভোটারদের সঙ্গে কথাবার্তা বলেন। দু'জনেই জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। এখন শুধুই ১৬ মে-র প্রতীক্ষা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস













Click it and Unblock the Notifications