কাটা যাবে বেতন, একদিনের মেয়াদ কমবে কর্মজীবন থেকেও! ধর্মঘট নিয়ে কড়া নবান্ন

শুক্রবার সমস্ত সরকারি দফতরে ধর্মঘট থাকবে। যদিও তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে চলছে কর্মনাশা ধর্মঘটের বিপক্ষে মিছিল ও অবস্থান বিক্ষোভ।

বকেয়া ডিএ'র দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এই অবস্থায় আগামীকাল শুক্রবার কর্মক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। ঘোষণা অনুযায়ী রাজ্যের সমস্ত অফিস-প্রশাসনিক স্তরে ধর্মঘটে সামিল হবেন সরকারি কর্মীরা।

আর তাতে ব্যাহত হতে পারে সরকারি কাজ। যদিও পরিস্থিতি স্বাভাবিক রাখতে মরিয়া রাজ্য সরকার। আর তাই ধর্মঘটীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি নবান্নের। শুধু তাই নয়, সমস্ত কিছু খোলা থাকবে বলেও জানানো হয়েছে।

সরকারি কর্মীরা কোনও ছুটি নিতে পারবেন না

সরকারি কর্মীরা কোনও ছুটি নিতে পারবেন না

ইতিমধ্যে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বিজ্ঞপ্তি দিল অর্থ দফতর। আগামীকাল শুক্রবার সরকারি কর্মীরা কোনও ছুটি নিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। তবে কিছু ক্ষেত্রে অবশ্য ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। আর সেই মতো কেউ যদি হাসপাতালে ভর্তি থাকে তাহলে ছাড় দেওয়া হবে। এছাড়াও যদি আগে থেকে কোনও কর্মী ছুটি নিয়ে থাকে তাহলেও ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তবে হঠাত ছুটি কোনও ভাবেই মঞ্জুর হবে না বলে স্পষ্ট বার্তা রাজ্য সরকারের।

 বেতন কাটা যাবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট

বেতন কাটা যাবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট

শুধু তাই নয়, বিনা অমুনতিতে কেউ কাজে যোগ না দিলে তাঁর বেতন কাটা যাবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলেছে নবান্ন। এমনকি কর্মজীবনের মেয়াদও এক দিন কমবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এরপরেও কোনও কর্মী কাজে যদি যোগ না দেন তাহলে প্রথমে তাঁকে শোকজের নোটিশ দিতে বলা হয়েছে বিভাগীয় প্রধানদের। তবে এক্ষেত্রে শোকজের জবাবের উপর নির্ভর করবে ছুটি মঞ্জুর করা হবে কি না। শুধু নবান্নেই নয়, ইতিমধ্যে কলকাতা পুরসভাতেও এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ধর্মঘট মানছে না রাজ্য সরকার।

ধর্মঘট মানছে না রাজ্য সরকার।

অন্যদিকে, যেভাবেই হোক কর্মক্ষেত্রের এই ধর্মঘট মানছে না রাজ্য সরকার। আর তাই শুক্রবার সরকারি এবং সরকার অধিনস্ত সমস্ত সংস্থার অফিস খোলা থাকবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে নবান্নের তরফে। শুধু তাই নয়, স্কুল-কলেজ সহ যাবতীয় প্রতিষ্ঠানও খোলা থাকবে বলে জানানো হয়েছে। একেবারে পূর্ণ দিবস সমস্ত কিছু খোলা থাকবে বলে দাবি করা হয়েছে নবান্নের তরফে। যদিও এরপরেও ধর্মঘটে অনড় রাজ্য সরকারি কর্মীদের ইউনিয়নগুলি। তাঁদের দাবি, ধর্মঘট কোনও ভাবেই বেআইনি নয়। ১৪ দিন আগে এই বিষয়ে সরকারকে জানানো হয়। এরপরেও কোনও সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি কর্মী সংগঠনের।

ধর্মঘটকে সমর্থন কংগ্রেস-বিজেপির

ধর্মঘটকে সমর্থন কংগ্রেস-বিজেপির

রাজ্য সরকারি কর্মীদের ডাকা ধর্মঘটে আগামীকাল শুক্রবার কয়েক হাজার কর্মী শামিল হতে পারে। এমনটাই দাবি করা হচ্ছে। ইতিমধ্যে ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বিজেপি এবং কংগ্রেস। অন্যদিকে এই ধর্মঘট সাধারণ বনধের থেকে আলাদা। সরকারি সমস্ত ক্ষেত্রেই এই ধর্মঘট হবে। বাকি সব স্বাভাবিক থাকবে বলেই জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+