রাজ্যপালের নিরাপত্তা নিয়ে বিতর্ক চরমে উঠল! কেন্দ্রকে নয়া আর্জি নবান্নের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের নিরাপত্তা নিয়ে বিতর্ক চরমে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যপালকে সিআরপিএফ-এর নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়েছিল আগেই।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের নিরাপত্তা নিয়ে বিতর্ক চরমে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যপালকে সিআরপিএফ-এর নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়েছিল আগেই। এরই প্রেক্ষিতে নবান্ন থেকে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে। সূত্রের খবর অনুযায়ী, সেখানে আর্জি জানানো হয়েছে, রাজ্যপালকে কেন্দ্রের তরফে আধাসেনা দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।

রাজ্যের প্রশ্ন

রাজ্যের প্রশ্ন

সূত্রের খবর অনুযায়ী, চিঠিতে নবান্ন জানতে চেয়েছে, কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কেন্দ্র একতরফা ভাবে রাজ্যপালের নিরাপত্তায় আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল।

রাজ্য স্মরণ করিয়েছে দায়িত্বের কথা

রাজ্য স্মরণ করিয়েছে দায়িত্বের কথা

রাজ্যপালের নিরাপত্তায় রাজ্যের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছে নবান্ন। সূত্রের খবর অনুযায়ী, চিঠিতে বলা হয়েছে, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের।

রাজ্যপাল জেড ক্যাটেগরির নিরাপত্তার অধীনে

রাজ্যপাল জেড ক্যাটেগরির নিরাপত্তার অধীনে

চিঠিতে নবান্ন জানিয়েছে, শুরুর দিন থেকেই রাজ্যপালকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকারের তরফে রাজ্যপালের নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হয়নি।

কেন্দ্রের সিদ্ধান্ত জানানো হয় ১৫ অক্টোবর

কেন্দ্রের সিদ্ধান্ত জানানো হয় ১৫ অক্টোবর

জগদীপ ধনকর রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছিলেন ৩০ জুলাই। এর মধ্যে ঘটে যায় যাদবপুরে বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনা। রাজ্যপাল তাঁকে উদ্ধারে গিয়েছিলেন। এরপর ১৫ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয় রাজ্যপালের নিরাপত্তায় সিআরপিএফ মোতায়েনের কথা।

তৃণমূল তথা রাজ্য সরকারের প্রতিবাদ

তৃণমূল তথা রাজ্য সরকারের প্রতিবাদ

কেন্দ্রের সিদ্ধান্ত জানার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানানো হয় তৃণমূলের তরফে। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, ৫০ বছর ধরে সক্রিয় রাজনৈতিক জীবনে এই ধরনের ঘটনা তার নজরে আসেনি। রাজ্যের তরফেও কড়া প্রতিক্রিয়া জানানো হয়।

রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বভার নিয়ে জটিলতা

রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বভার নিয়ে জটিলতা

১৫ অক্টোবর কেন্দ্র তার সিদ্ধান্তের কথা জানালেও, এখনও রাজ্যপালের নিরাপত্তায় এখনও কেন্দ্রীয় বাহিনী দায়িত্বগ্রহণ করেনি। সূত্রের খবর অনুযায়ী, কীভাবে রাজ্যপালের নিরাপত্তা বন্দোবস্ত করা হবে, তা নিয়ে রাজ্য পুলিশ এবং আধাসেনার কর্তারা বৈঠকে বসেছিলেন। কিন্তু সেখানে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। বরং এক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে বলেই সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+