'অগ্নিপথের' বিরোধিতায় বামদল-সহ একাধিক গণ সংগঠনের ডাকে ভারত বনধ! রাজ্য সচল রাখতে নির্দেশিকা নবান্নের
অগ্নিপথ প্রকল্পের (agnipath scheme) বিরোধিতায় হিংসা ছড়িয়েছে বিভিন্ন রাজ্যে। বাংলাতেও অবরোধ হয়েছে। এবার ভারত বনধের (Bharat Bandh) ডাক দেওয়া হয়েছে সোমবার। তারই মোকাবিলায় নির্দেশিকা জারি করেছে নবান্ন (Nabanna)। প্
অগ্নিপথ প্রকল্পের (agnipath scheme) বিরোধিতায় হিংসা ছড়িয়েছে বিভিন্ন রাজ্যে। বাংলাতেও অবরোধ হয়েছে। এবার ভারত বনধের (Bharat Bandh) ডাক দেওয়া হয়েছে সোমবার। তারই মোকাবিলায় নির্দেশিকা জারি করেছে নবান্ন (Nabanna)। প্রসঙ্গত এই ভারত বনধকে সমর্থন জানিয়েছে বামদলগুলি-সহ একাধিক গণ সংগঠন।

সব জেলা প্রশাসন ও জোনে নির্দেশিকা
এদিন নবান্ন থেকে রাজ্যের সব জেলা প্রশাসন এবং জোনের পুলিশ আধিকারিকদের উদ্দেশে সোমবারের ডাকা বনধ নিয়ে নির্দেশিকা জারি কতরা হয়েছে। পাশাপাশি সেই নির্দেশিকা পাঠানো হয়েছে রেল কর্তাদের কাছেও। সেখানে স্পষ্ট বলা হয়েছে, প্রতিবাদের হাতিয়ার হিসেব বনধের বিরোধিতা করে আসছে রাজ্য সরকার। কোনও বন্ধে সাধারণ মানুষের জীবন-জীবিকায় প্রভাব পড়ে বলেও জানিয়েছে নবান্ন। সেই কারণে বনধের বিরোধিতায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ
নবান্নের তরফে পুলিশ আধিকারিকদের দেওয়া নির্দেশে বলা হয়েছে, কোথাও যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় কিংবা অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সরকারি অফিসে পর্যাপ্ত নিরাপত্তা
নবান্নের তরফে জানানো হয়েছে, অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বনধ সমর্থনকারীরা যদি রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বাজার বন্ধের চেষ্টা করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রী সরকারি অফিসগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হবে।

ট্রাফিকে নজর
রাস্তাঘাট সচল রাখতে রাজ্য সরকার যেমন সচেষ্ট থাকবে, ঠিক তেমনই সাধারণ মানুষ যাতে বনধের জেরে অবরোধের মুখে না পড়েন, সেদিকেও খেয়াল রাখবে রাজ্য সরকার। কোথাও জমায়েতের কারণে যাতে ট্রাফিকের সমস্যা না হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে পুলিশ আধিকারিকদের।
অগ্নিপথের বিরোধিতায় রেলপথে অবরোধের জেরে গত কয়েকদিনের মতো সোমবারেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সোমবার বাতিল করা হয়েছে হাওড়া-জয়নগর এক্সপ্রেস। কলকাতা-আজনগড় এক্সপ্রেসও বাতিল করা হয়েছে সোমবাক। বাতিলের তালিকায় রয়েছে কলকাতা-দ্বারভাঘা এক্সপ্রেসও। এছাড়াও একাধিক ট্রেনের সময় পরিবর্তনও করা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications