West Bengal Civic Volunteer: সিভিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার পথে লালবাজার, গাইডলাইন বানাচ্ছে নবান্ন
West Bengal Civic Volunteer: মদ্যপ সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে লালবাজার! আরজি কর সহ সিঁথি, সর্বত্র সিভিক ভলান্টিয়ারদের বাড়বাড়ন্তের ছবি ধরা পড়েছে। মুখ পুড়ছে কলকাতা পুলিশের। আর এই অবস্থায় মদ্যপ সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
প্রকাশিত খবরে কলকাতা পুলিশের একটি সূত্রকে কোট করে বলা হচ্ছে, যে সমস্ত সিভিক ভলান্টিয়ারকে কর্মরত অবস্থায় মত্ত অবস্থায় পাওয়া গিয়েছে কিংবা নিয়মিত মদ্যপানের অভ্যাস রয়েছে তাঁদের দ্রুত কাজ থেকে বসিয়ে দেওয়া হবে (West Bengal Civic Volunteer) ।

এমনকি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার এক আধিকারিক পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। এমনকি এই সংক্রান্ত কোনও অভিযোগ সামনে আসলেও ওই পুলিশ আধিকারিকই খতিয়ে দেখবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি এরপরেই সংশ্লিষ্ট ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত লালবাজারের। বলে রাখা প্রয়োজন, সিভিকদের জন্য বিশেষ গাইডলাইন তৈরি করতে চলেছে নবান্ন।
সূত্রের খবর, সিভিক ভলান্টিয়ারদের (West Bengal Civic Volunteer) জণ্য নির্দিষ্ট আইন আছে। কিন্তু বর্তমানে তাদের কাজকর্মে উপেক্ষিত হচ্ছে। বহু ক্ষেত্রেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে বহু কাজ করানো হচ্ছে। তা আইন বিরুদ্ধ বলে মনে করছেন নবান্নের আধিকারিকরা। এই অবস্থায় গাইডলাইন তৈরির পথে নবান্ন।
খুব শীঘ্রই তা তৈরি করা হবে বলে খবর। বলে রাখা প্রয়োজন, শুক্রবার রাতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছিলেন। সেসময় আচমকাই ব্যারিকেডে আচমকা এসে ধাক্কা দেন এক সিভিক ((West Bengal Civic Volunteer) । তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। তার প্রতিবাদে শনিবার সকাল থেকে বিটি রোড অবরোধ করে প্রতিবাদ দেখাতে শুরু করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
সিঁথি থানায় এই নিয়ে অভিযোগ জানালেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ পডুয়াদের। উল্টে সেখানে কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁকে পালাতে সাহায্য করে বলে অভিযোগ করেছেন তাঁরা। আর এরপরেই সিভিক ভলান্টিয়ারদের নিয়ে কড়া ব্যবস্থার পথে হাঁটতে চলেছে নবান্ন থেকে শুরু করে লালবাজার।
তবে সিভিক ভলান্টিয়ারদের (West Bengal Civic Volunteer) রমরমা এভাবে কী ঠেকানো সম্ভব? তা নিয়ে প্রশ্ন উঠছেই। কেন সর্ষের মধ্যে তো ভূত লুকিয়ে! এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।












Click it and Unblock the Notifications