Sourav Ganguly: এক টাকায় নয়, ঠিক কত টাকায় গড়বেতার জমি পেয়েছেন সৌরভ? জানিয়ে দিল নবান্ন
Sourav Ganguly: গড়বেতায় ইস্পাত কারখানা করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কারখানা তৈরির কথা সৌরভ নিজেই জানিয়েছিলেন। কিন্তু, তাঁর সেই জমি নিয়ে সম্প্রতি শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। কত টাকা দিয়ে জমি কিনেছেন সৌরভ, প্রশ্ন উঠেছে তা নিয়েই।
এবার সেই প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্ন থেকে সৌরভের (Sourav Ganguly) জমি নিয়ে বার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি সৌরভের (Sourav Ganguly) জমি নিয়ে প্রশ্ন তুলে একটি জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলায় বলা হয়েছে, সৌরভকে রাজ্য সরকার ১ টাকায় ওই গড়বেতার জমিটি দিয়েছে। সেই প্রসঙ্গেই শনিবার কার্যত ব্যাখ্যা দিলেন আলাপন। কারখানাটি হওয়ার কথা প্রয়াগ ফিল্মসিটির জমিতে।
আলাপন বন্দ্যোপাধ্যায় স্পষ্টই জানিয়ে দিয়েছেন, গড়বেতার জমি নিয়ে যা প্রচার করা হচ্ছে, তা ঠিক নয়, সত্যি নয়। ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড গড়বেতায় ২৪২.৪৩ একর জমি পেয়েছে। তার জন্য ওই সংস্থা ৩০ কোটি ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছে বলেও দাবি করেন শীর্ষ এই আধিকারিক।
জানা যায়, এই জমি একসময় ছিল প্রয়াগ নামক সংস্থার। পরে সৌরভকে (Sourav Ganguly) দেওয়া হয়। মামলায় সে কথা উল্লেখ করেছেন মামলাকারী। কলকাতা হাইকোর্টের চিটফাণ্ড সংক্রান্ত মামলার বিশেষ বেঞ্চে ওই মামলার শুনানি হবে বলে জানায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
গত বছর মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে স্পেন সফরে গিয়ে এই কারখানা গড়ার কথা বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেই সময় তিনি জানিয়েছিলেন, কয়েক মাসের মধ্যেই কারখানা গড়ার কাজ শুরু হবে। সেই সময় এই কারখানা গড়ার ক্ষেত্রে সবরকম সাহায্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও দিয়েছিলেন। তবে সেই কাজ শুরু হয়নি এখনও।
বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টে যে মামলা করা হয়েছে, তাতে দাবি করা হয়েছে যে প্রয়াগের ওই জমি বিক্রি করে চিটফান্ডের আমানতকারীদের জমি ফেরানোর কথা ছিল রাজ্য সরকারের, তা না করে সেই জমিই ১ টাকায় দিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। আর তা ঘিরেই তৈরি হয় বিতর্ক।












Click it and Unblock the Notifications