পর্যাপ্ত পর্যবেক্ষকের 'অভাব'! সংশয় পঞ্চায়েত নির্বাচনে 'সুষ্ঠু' পর্যবেক্ষণ নিয়ে
পঞ্চায়েত ভোট পরিচালনায় পুলিশ নিয়ে বিরোধীদের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এবার পর্যবেক্ষক নিয়েও অভিযোগ প্রমাণিত হল। কমিশন যেখানে ৩৪২ জন পর্যবেক্ষক চেয়ে পাঠিয়েছিল, রাজ্য সরকার সেখানে ১৭১ জনকে দিয়েছে।
পঞ্চায়েত ভোট পরিচালনায় পুলিশ নিয়ে বিরোধীদের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এবার পর্যবেক্ষক নিয়েও অভিযোগ প্রমাণিত হল। রাজ্য নির্বাচন কমিশন যেখানে ৩৪২ জন পর্যবেক্ষক চেয়ে পাঠিয়েছিল, রাজ্য সরকার সেখানে ১৭১ জন পর্যবেক্ষক দিতে রাজি হয়েছে।

রাজ্যে পঞ্চায়েত ভোট। এই ভোট পরিচালনায় পুলিশ যেমন অপর্যাপ্ত ঠিক তেমনই পর্যবেক্ষকও অপর্যাপ্ত। রাজ্যের ৩৪২টি ব্লকের জন্য প্রতি ব্লকে একজন করে ডব্লুবিসিএস অফিসার চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। এবিষয়ে নবান্নে চিঠিও দিয়েছিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ১৭১ জনের বেশি পর্যবেক্ষক দেওয়া সম্ভব নয়।
তবে রাজ্য সরকারের তরফ থেকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতি জেলায় ১ জন করে আইএএস অফিসারকে পর্যবেক্ষক হিসেবে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মনোনয়ন পর্বে সংঘাতের পর এই পর্যবেক্ষক দিয়ে নির্বাচন আদৌ কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
নবান্নে রাজ্য নির্বাচন কমিশনের তরফে দেওয়া চিঠিতে রাজ্য সরকারের কাছে ৫৬ হাজার সশস্ত্র বাহিনী চাওয়া হয়েছে। একইসঙ্গে ৩ লক্ষ ভোটকর্মীর কথাও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications