নিরাপত্তার দাবিতে 'ভোটকর্মীদের' বিক্ষোভ! বাম 'ভূত' দেখছে নবান্ন

এসডিও রায়গঞ্জকে নিগ্রহের ঘটনায় ভোটকর্মী জড়িত নন।যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা সবাই সক্রিয় বাম সংগঠনের সদস্য। বিক্ষোভকারীরা এবিটিএ-র সদস্য। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গণ্ডগোল পাকানো হয়েছে।মত নবান্নের

এসডিও রায়গঞ্জকে নিগ্রহের ঘটনায় কোনও ভোটকর্মী জড়িত নন। যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা সবাই সক্রিয় বাম সংগঠনের সদস্য। বিক্ষোভকারীরা এবিটিএ-র সদস্য। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গণ্ডগোল পাকানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী নবান্নের মত এমনটাই।

নিরাপত্তার দাবিতে ভোটকর্মীদের বিক্ষোভ! বাম ভূত দেখছে নবান্ন

বুধবার সকালে রায়গঞ্জের ঘড়ি মোড়ে বিক্ষোভ তুলতে গিয়েছিলেন এসডিও। সেখানে তাঁকে মারধর করা হয়। তাঁকে লক্ষ্য করে জুতোও ছোঁড়া হয়। গায়ে জল ঢেলে দেওয়া হয়। পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত না করা হলে, বৃহস্পতিবার ভোটগণনায় তাঁরা যাবেন না বলে জানিয়ে দিয়েছেন রায়গঞ্জের সরকারি কর্মীরা। ভোটগণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেন সরকারি কর্মীরা। কথা বলতে গেলে আক্রান্ত হন, এসডিও রায়গঞ্জ টিএন শেরপা।

মঙ্গলবার এক পোলিং অফিসার রাজকুমার রায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। সোমবার সন্ধে থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবার ও সহকর্মীদের দাবি পোলিং অফিসারকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত দাবি করে বুধবার সকাল থেকে রায়গঞ্জে বিক্ষোভ শুরু করেন ভোটের দায়িত্বে থাকা সরকারি কর্মীরা। প্রথমে পুলিশকর্মীরা গিয়ে বুঝিয়ে সরাতে পারেননি সরকারি কর্মীদের।

বেলার দিকে সরকারি কর্মীদের সঙ্গে আলোচনার জন্য গিয়েছিলেন এসডিও রায়গঞ্জ টিএন শেরপা। এই সময়ই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন সরকারিকর্মীরা। এসডিও-কে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়। জলও দেওয়া হয় এসডিও-র গায়ে।

পরে এসডিও টিএন শেরপা জানান, তিনি কথা বলতে এসেছিলেন সরকারি কর্মীদের সঙ্গে।

বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে এসডিও-র নিগ্রহের নিন্দা করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার দাবি নিয়ে সরকারিকর্মীদের দাবিটা যে সঠিক তা মনে করাতে তাঁরা ভোলেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+