২৭ তারিখের নবান্ন অভিযানকে স্বাগত জানাই, রাস্তায় নামবেন অধীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ২৬ তারিখ পর্যন্ত সময় রয়েছে। তার মধ্যে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। নয়তো ২৭ তারিখ নবান্ন অভিযান করবে ছাত্র সমাজ। এই মর্মে রাজ্যজুড়ে প্রচার চলছে। সেই অভিযানকে সমর্থন করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

প্রয়োজনে তিনি নিজে ওই অভিযানে অংশ নেবেন। কংগ্রেসের তরফ থেকে নবান্ন অভিযানকে সমর্থন করা হয়েছে৷ রাজনৈতিক দিক থেকে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরজি কর কাণ্ডকে সামনে রেখে কোনও রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। এই কথা আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া রয়েছে। রাজনৈতিক দলের পতাকা সরিয়ে রেখে একাধিক কর্মসূচি চলছে রাজ্যজুড়ে।

বিরোধীরা রাজনৈতিক পতাকা না রেখে সরকারের বিরুদ্ধে প্রচার করছে। এমনই দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের। ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কিন্তু সেখানে এক রাজনৈতিক দলের প্রচ্ছন্ন মদত রয়েছে। এমন অভিযোগের কথাও উঠে আসছে। সেই জল্পনার মধ্যেই অধীর চৌধুরী পাশে থাকার বার্তা দিলেন।

অধীর চৌধুরী বলেন, " ২৭ তারিখ ছাত্রদের নবান্ন অভিযান। আমি এই অভিযানকে স্বাগত জানাই। তাদের বীরত্ব আছে। দরকার হলে আমরাও সেই অভিযানে যাব।" রাজ্য সরকার এই কর্মসূচির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সেই বিষয়ে তিনি বলেন, আগে ডান্ডা চালিয়ে দিত। এখন ডান্ডা চালালে হিতে বিপরীত হবে। এখন কোর্টের দ্বারস্থ হচ্ছে। সরকার দুর্বল হচ্ছে। ছাত্র সমাজের হুঙ্কারের কাছে সরকার মাথা নীচু করতে বাধ্য হচ্ছে৷"

২৭ তারিখের এই অভিযান ঘিরে যথেষ্ট চর্চা চলছে। শুভেন্দু অধিকারীও এই মিছিলের পক্ষে সওয়াল করছেন। নবান্ন অভিযান ঘিরে সাজো সাজো রব তৈরি হয়েছে শনিবার থেকেই। নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার দুপুরে হাওড়া ময়দান সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্য পুলিশ সহ হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+