Nabanna Abhiyan: নবান্ন অভিযান সম্পূর্ণ বেআইনি, হিংসা ছড়ানোর চেষ্টা হবে! আর পিছনে...বড় আশঙ্কা পুলিশের

Nabanna Abhiyan: নবান্ন অভিযান আইনত সম্পূর্ণ বেআইনি। কোনও সংগঠনের তরফে এখনও পর্যন্ত অনুমতি চাওয়া হয়নি। এমনকি 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে'র নামে এটা কি সংগঠন তা নিয়েও প্রশ্ন তুলল রাজ্য পুলিশ। এমনকি আগামীকাল মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে বড় আশঙ্কার কথাও এদিন জানালেন এডিজি আইনশৃঙ্খলা।

তাঁদের দাবি, মিছিলের (Nabanna Abhiyan) মধ্যে বেশ কিছু দুষ্কৃতী ঢুকে গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করবে। এটা একটি পাতা ফাঁস বলেও ব্যাখ্যা রাজ্য পুলিশের। আরজি কর হাসপাতালে (RG Kar Hospital Case) কর্তব্যরত অবস্থায় নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয় 'অভয়া'কে। আর সেই ঘটনার পর থেকেই উত্তাল রাজ্য-রাজনীতি।

Nabanna Abhiyan

বিচারের দাবিতে পথে নেমে চলছে আন্দোলন। এর মধ্যেই আগামীকাল মঙ্গলবার নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) ডাক দেওয়া হয়েছে। 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে'র নামে এই সমাবেশ হবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। কোনও রাজনীতির পতাকা নয়, জাতিয় পতাকা হাতে সবাই যাতে আসে এই আহ্বান জানানো হয়েছে।

ইতিমধ্যে এই সমাবেশকে সমর্থনের কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাতীয় পতাকা হাতে মাঠে নামার কথা জানিয়েছেন। এমনকি রাজ্য সরকারি কর্মীদের যৌথ মঞ্চের তরফেও এই সমাবেশকে সমর্থন জানানো হয়েছে। ফলে এই সমাবেশে স্পষ্ট রাজনৈতিক রঙ। আর তা নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। আর এর মধ্যেই এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর দাবি করলেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা।

তিনি জানান, নবান্ন অভিযানের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। কোনও ছাত্র সংগঠনের নামে অনুমতি চেয়ে আবেদনও জানানো হয়। নবান্ন অর্থাৎ রাজ্যের প্রশাসনিক ভবন হাই প্রোফাইল জোন। সর্বোচ্চ নিরাপত্তা থাকে। এই এলাকায় কর্মসূচির জন্য অনুমতির প্রয়োজন হয়। কিন্তু তা নেওয়া হয়নি। তবে এই সমাবেশের পিছনে বৃহত ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা এডিজি আইনশৃঙ্খলার। বলেন, সমাবেশের মধ্যে মিশে কেউ বা কারা অশান্তি ছড়াতে পারে। পুলিশ যাতে বলপ্রয়োগ করতে বাধ্য হয় সেই চেষ্টা করা হতে পারে বলেও দাবি।

এই বিষয়ে স্পেসিফিক তথ্য তাঁরা পাচ্ছেন বলেও এদিন নবান্নে সাংবাদিকদের জানান মনোজ ভার্মা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, এই সমাবেশের এক সংগঠনের নেতা সম্প্রতি পাঁচতারা একটি হোটেলে বৈঠক করেছেন। এক রাজনৈতিক দলের নেতার সঙ্গে বৈঠক করেন। কি নিয়ে আলোচনা হয় তা প্রমাণ জোগারে চেষ্টা করা হচ্ছে।

এবং তা আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। তাঁর দাবি, সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী অশান্তি বাঁধানোর চেষ্টা করা হবে। এমনকি সামনে মহিলা এবং ছাত্রদের সামনে রেখে সম্পূর্ণ ছক সাজানো হচ্ছে বলেও আশঙ্কা। পুলিশের আরও দাবি, এটা একটা ফাঁদা পাত। আর সেই পাতা ফাঁদে সাধারণ মানুষকে পা না দেওয়ার আবেদন পুলিশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+