সুন্দরী কাউন্সিলরের মৃত্যুতে বাড়ছে রহস্য, সূত্রের খোঁজে হন্যে পুলিশ

তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দত্তের অস্বাভাবিক মৃত্যু নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে, ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারীরা।

তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দত্তের অস্বাভাবিক মৃত্যু নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারীরা। ডেঙ্গি প্রতিরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করার পর বাড়িতে ফিরে কী এমন ঘটল, তার উত্তর নেই তদন্তকারীদেরও কাছে। ২৪ ঘণ্টা পরেও কোনও অভিযোগ দায়ের হয়নি ঠিকই কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সুন্দরী কাউন্সিলরের মৃত্যুতে বাড়ছে রহস্য, সূত্রের খোঁজে হন্যে পুলিশ

সঞ্চিতা দত্তের মৃত্যুতে মুখে কুলুপ এঁটেছে তাঁর পরিবার। ময়নাতদন্তের পর তড়িঘড়ি তাঁর শেষকৃত্যও সম্পন্ন করা হয়। কিন্তু একাধিক মিসিং লিঙ্ক রয়েছে এই ঘটনায় যার উত্তর এখনও পায়নি পুলিশ। যে প্রশ্নগুলি প্রথমেই পুলিশকে ভাবিয়ে তুলেছে, তা হল সঞ্চিতা যখন আত্মহত্যা করলেন, সেসময়ে বাড়িতে আর কেউ ছিল কিনা। সঞ্চিতা যে ঘরে আত্মহত্যা করেন, সেটা ভেতর থেকে বন্ধ ছিল না বলেই জানিয়েছে তাঁর ছেলে।

সুন্দরী কাউন্সিলরের মৃত্যুতে বাড়ছে রহস্য, সূত্রের খোঁজে হন্যে পুলিশ

হাসপাতালে সঞ্চিতাকে মৃত বলে ঘোষণা করার পর কেন দেরিতে পুলিশকে খবর দেওয়া হল। দুপুর দেড়টা নাগাদ তাঁকে মৃত ঘোষণার পর পুলিশকে খবর দেওয়া হয় প্রায় ঘন্টাখানেক পরে। কেন এই দেরি? প্রশ্ন আরও আছে। সঞ্চিতাকে কে বা কারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান? সেসময়ে তাঁর পরিবার কোথায় ছিল? তাহলে উদ্ধার করার সময়ে তিনি জীবিত ছিলেন?

এই সমস্ত প্রশ্নের কোনও ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। পুলিশের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। তদন্ত কোন পথে এগোচ্ছে সেদিকেই এখন নজর সংবাদমাধ্যমের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+