বন্ধুর ফ্ল্যাটে রহস্য মৃত্যু মেঘনাদ সাহা ইনস্টিটিউশনের ছাত্রের! তদন্তে পুলিশ

বন্ধুর ফ্ল্যাট থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ। শুক্রবার সকালে কেষ্টপুরের ফ্ল্যাট থেকে মেঘনাদ সাহা ইনস্টিটিউশনের ছাত্রের দেহ উদ্ধার হয়। এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কলকাতা, ১ ফেব্রুয়ারি : বন্ধুর ফ্ল্যাট থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ। শুক্রবার সকালে কেষ্টপুরের ফ্ল্যাট থেকে মেঘনাদ সাহা ইনস্টিটিউশনের ছাত্রের দেহ উদ্ধার হয়। এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাগুইআটি থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম ইমন দত্ত। তাঁর বাড়ি পুরুলিয়ায়। এই ঘটনায় ইমনের বন্ধুর ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।[বাড়ি ছাড়ার পরই বিবাহিত প্রেমিকের সঙ্গে সম্পর্কে চিড়, বিতস্তা মৃত্যু রহস্য আরও ঘণীভূত!]

মেঘনাদ সাহা ইনস্টিটিউশনের এই ছাত্র কয়েকজন বন্ধুর সঙ্গে ভাড়া বাড়িতে থাকত কেষ্টপুরে। গত রাতে সে অন্য এক বন্ধুর ডাকে তাঁর ফ্ল্যাটে যায়। এদিন ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় ইমনের ঝুলন্ত দেহ। কেন আত্মহত্যা করল সে? এটি আত্মহত্যা না কি খুন? তাও সন্দেহের ঊর্ধ্বে নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। আটক করা হয়েছে ওই বন্ধুকে। পুলিশকে সে জানিয়েছে, ঘটনার সময় সে ফ্ল্যাটে ছিল না।[যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যজনক মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের!]

বন্ধুর ফ্ল্যাটে রহস্য মৃত্যু মেঘনাদ সাহা ইনস্টিটিউশনের ছাত্রের! তদন্তে পুলিশ

পুলিশের কাছে ইমনের বন্ধুর সাফাই, বাড়ি ফিরে সে জানলা দিয়ে দেখে ইমনের দেহ ঝুলছে। তারপরই সবাইকে ডাকে সে। পুলিশকে খবর দেওয়া হয়। পুরুলিয়া থেকে ইমনের বাড়ির লোক বাগুইআটি থানায় পৌঁছেছে। তাঁদের অভিযোগের তিরও বন্ধুদের দিকে। থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁরা।['বারমুডা ট্রায়াঙ্গেল' রহস্যের সমাধান করলেন বিজ্ঞানীরা! পিছনে রয়েছে ষড়ভূজ 'বায়ুবোমা'?]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+