শ্বশুরবাড়িতে রহস্য মৃত্যু গৃহবধূর, বাথরুম থেকে উদ্ধার, উত্তেজনা বাগুইআটিতে
শ্বশুরবাড়িতে রহস্য মৃত্যু গৃহবধূর। বিষক্রিয়ার রিঙ্কু দাস নামে ওই বধূর মৃত্যু হয়। তবে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে বিষ খাইয়ে খুন করা হয়েছে, তা নিয়ে ধন্দে পুলিশ।
কলকাতা, ২৭ এপ্রিল : শ্বশুরবাড়িতে রহস্য মৃত্যু গৃহবধূর। বিষক্রিয়ার রিঙ্কু দাস নামে ওই বধূর মৃত্যু হয়। তবে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে বিষ খাইয়ে খুন করা হয়েছে, তা নিয়ে ধন্দে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাগুইআটির কেষ্টপুরে এই ঘটনায় উত্তজেনা ছড়িয়ে পড়ে। বাথরুম থেকে উদ্ধার করা হয় রিঙ্কুকে। তাঁর শারীরিক অবস্থা তখন খুব খারাপ ছিল। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
গত ২ মার্চ কেষ্টপুরের গোবিন্দ দাসের সঙ্গে বিবাহ হয়েছিল রিঙ্কুর। রিঙ্কুর বাপের বাড়ির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, বিয়ের পর থেকেই তাঁদের মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলত। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্বামী-সহ শ্বশুর বাড়ির সদস্যদের।

এদিন সকালে রিঙ্কুকে বাথরুম থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়ার খানিক বাদেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। এরপর দেহ পাঠানো হয়ে পুলিশ মর্গে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। তবে প্রতিবেশী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে, ওই গৃহবধূর উপর কোনও অত্যাচার হত কি না।












Click it and Unblock the Notifications