বান্ধবীকে বাড়িতে পৌঁছতে গিয়ে যুবকের রহস্য মৃত্যু! পুলিশি তদন্তে গড়িমসির অভিযোগ পরিবারের
বান্ধবীকে বাড়িতে পৌঁছতে গিয়ে রহস্য মৃত্যু দেবাঞ্জন দাস নামে এক যুবকের। নবমীর রাতে সেই ঘটনা ঘটলেও, এখনও সেই মৃত্যুর কিনারা করতে পারেনি পুলিশ।
বান্ধবীকে বাড়িতে পৌঁছতে গিয়ে রহস্য মৃত্যু দেবাঞ্জন দাস নামে এক যুবকের। নবমীর রাতে সেই ঘটনা ঘটলেও, এখনও সেই মৃত্যুর কিনারা করতে পারেনি পুলিশ। পুলিশের বিরুদ্ধে তদন্ত গড়িমসির অভিযোগ করেছে মৃতের পরিবার। অন্যদিকে পুলিশের দাবি ময়নাতদন্ত হলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দেবাঞ্জন দাসের পরিবার ও বন্ধুদের অভিযোগ গাড়ির মধ্যে থেকে গুলির খোল পাওয়া গিয়েছে। বিষয়টি নিয়ে নিমতা থানা অভিযোগ নিতে চায়নি বলেও অভিযোগ করেছে মৃতের পরিবার। পাল্টা পুলিশের তরফ থেকে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের। তাদের দাবি, যে গাড়িটি দেবাঞ্জন চালাচ্ছিলেন তার বাঁদিকে দেওয়ালে ঘষা খাওয়ার চিহ্ন মিলিছে। সেই দুর্ঘটনায় কখনও একজনের মৃত্যু হতে পারে না। তাঁদের দাবি, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেবাঞ্জনের মাথা ছিল সিটের ওপর। অন্যদিকে পুলিশের দাবি মাথা ছিল স্টিয়ারিং-এর ওপরে।
যুবকের পরিবারের অভিযোগ, যুবতীর প্রাক্তন প্রেমিক প্রিন্স সিং-এর বিরুদ্ধে। গুলিতে খুনের অভিযোগ করেছেন তাঁরা। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি বলেছেন, এলাকায় পুলিশের কার্যকলাপ নিয়ে তাঁর কাছে বিভিন্ন অভিযোগ এসেছে।












Click it and Unblock the Notifications