মা-মেয়ের অস্বাভাবিক মৃত্যু, হাসপাতালে জামাই! খুন বলে সন্দেহ প্রতিবেশীদের
মা মেয়ের অস্বাভাবিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বারাসতের ঘোলায়।পরিবারের তিনজনকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মা কেয়া লোধ ও মেয়ে পায়েল মল্লিকের মৃত্য
মা মেয়ের অস্বাভাবিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বারাসতের ঘোলায়। পরিবারের তিনজনকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মা কেয়া লোধ ও মেয়ে পায়েল মল্লিকের মৃত্যু হয়। এখনও হাসপাতালে ভর্তি জামাই সানি মল্লিক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্নান করতে গিয়েছিলেন পায়েল। সেই সময় কোনওভাবে তড়িদাহত হন পায়েল। আওয়াজ পেয়ে তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার মা কেয়া। এবার দুজনের আওয়াজ পেয়ে তাঁদের বাঁচাতে গিয়ে তড়িদাহত হন সানি।
প্রতিবেশীরা তিনজনকেই বারাসত হাসপাতালে নিয়ে গেলে পায়েলকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সোমবার সকালে মারা যান কেয়াদেবী। এখনও হাসপাতালে ভর্তি জামাই সানি মল্লিক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা কেয়ার সঙ্গেই থাকতেন মেয়ে-জামাই ও দুই বছরের নাতি। তবে মেয়ে পায়েল মল্লিক ও জামাই সানি মল্লিকের মধ্যে প্রায়ই ঝগড়া হত। ফলে মা ও মেয়ের পর পর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন।
ঘটনাটি দুর্ঘটনা না পরিকল্পিত খুন তা খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবেশী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।












Click it and Unblock the Notifications