লেক গার্ডেন্স-এর ফ্ল্যাটে একাকী যুবকের রহস্য মৃত্যু! উঠছে নানা প্রশ্ন

লেক গার্ডেন্সের ফ্ল্যাটে বছর চল্লিশের যুবকের অস্বাভাবিক মৃত্যু। বাইরে থেকে ডেকেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেহ উদ্ধার। দেহের বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন ছিল না বলেই জানিয়েছে পুলিশ।

লেক গার্ডেন্সের ফ্ল্যাটে বছর চল্লিশের যুবকের অস্বাভাবিক মৃত্যু। বাইরে থেকে ডেকেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেহ উদ্ধার। দেহের বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন ছিল না বলেই জানিয়েছে পুলিশ। ঘটনায় প্রোমোটর যোগের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

লেক গার্ডেন্স-এর ফ্ল্যাটে একাকী যুবকের রহস্য মৃত্যু! উঠছে নানা প্রশ্ন

অনির্বাণ মাইতি। বছর চল্লিশের এই যুবক লেক গার্ডেন্সের ফ্ল্যাটে একাই থাকতেন। বেশ কয়েক বছর আগে তাঁর বাবা-মা দুজনেই মারা যান। বাড়িতে কোনও শিশু না তাকলেও ঘরের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে খেলনা। এহেন এই যুবককে খাবার সরবরাহ করতেন । তিনিই শুক্রবার ডেকে সাড়া পাননি শুক্রবার। সেই সময় পুলিশ ডেকে দরজা ভাঙা হয়। মেঝেয় অনির্বাণ মাইতির দেহ পড়েছিল।

জানা গিয়েছে, অনির্বানের বাবা ছিলেন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। এই ফ্ল্যাট ছাড়াও রিজেন্ট পার্ক থানা এলাকায় অনির্বানদের একটি জমি ছিল। সেই জমিটি সম্প্রতি প্রোমোটরকে দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। দিন কয়েক আগে প্রোমোটরের লোকজন বাড়িতে এসেছিল।

মৃত্যুর কারণ নিয়ে ধন্ধ তৈরি হয়েছে পুলিশের। আদৌ কি মানসিকভাবে সুস্থ ছিলেন অনির্বান। সেই প্রশ্নও উঠছে। তাঁর হার্ট অ্যাটাক করেছিল, নাকি তাকে বিষক্রিয়া মারা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের কাছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবিষয়ে কিছুটা এগোন যাবে বলে মনে করা হচ্ছে।

তবে ধোঁয়াশা কাটাতে প্রোমোটরকে ডেকেও জিজ্ঞাসাবাদা করা হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+